চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টে জামিনের আবেদন করেছেন মিন্নি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, আদালত
A A
মিন্নি-জামিন আবেদন নামঞ্জুর

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আসামি স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি এবার হাইকোর্টে জামিনের আবেদন করেছেন।

সোমবার হাইকোর্টে মিন্নির জামিন আবেদন করে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মিন্নির আইনজীবী জেড আই খান পান্না।

বিচারপতি শেখ মো: জাকির হোসেন ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আগামীকাল এ জামিন আবেদনের শুনানি হবে।

গত ৩০ জুলাই বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিন্নির জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছিলেন, এরআগে গত ২১ জুলাই বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো.সিরাজুল ইসলাম গাজীর আদালতও মিন্নির জামিনের আবেদন নামঞ্জুর করেছিলেন।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। যার ভিডিও অনলাইনে ভাইরাল হলে সাড়া দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তাতে প্রধান সাক্ষী করা হয় রিফাত শরীফের স্ত্রী আয়শাকে। কিন্তু আয়শার শ্বশুর মামলার ১৮ দিন পর গত ১৩ জুলাই এই হত্যাকাণ্ডে আয়শা জড়িত এমন দাবি করে সংবাদ সম্মেলন করার পর মামলাটির তদন্ত নাটকীয় মোড় নেয়। পরবর্তীতে এ মামলায় গ্রেপ্তার করা হয় মিন্নিকে। আর এই মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার হয়েছেন। এদের সবাই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

এদিকে গত ২ জুলাই এই মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জামিনবরগুনামিন্নিরিফাত হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

মে ৩, ২০২৬

ঢাকায় আসছে লিমনের মরদেহ

মে ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মে ৩, ২০২৬

নিজ বাড়ির ভিটেই পরীক্ষামূলকভাবে ২২ প্রজাতির আঙুর চাষ

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT