হাইকোর্টের বিচার কাজে গতি আনতে অর্ধশত বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী ১৮ আগস্ট থেকে ওইসব বেঞ্চে বিচার কাজ পরিচালিত হবে।
১৫ আগস্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নির্দেশিত বেঞ্চ গঠন বিধিটি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘আগামী ১৮ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিট হইতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য (৫০টি) বেঞ্চ গঠন করা হইল।’
প্রধান বিচারপতির নির্দেশনায় আরও বলা হয়েছে যে, ‘আগামী ১ ফেব্রুয়ারি তারিখের পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বা কার্যধারা অত্র বেঞ্চেই শুনানি ও নিষ্পত্তি হইবে।’
আজকে গঠিত ৫০টি বেঞ্চের মধ্যে ২৪টি দ্বৈত বেঞ্চ ও ২৬টি একক বেঞ্চ রয়েছে।








