চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাংরিনাকি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ন ০৮, জুলাই ২০২১
লাইফস্টাইল
A A

দারাজ বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি কোম্পানি হাংরিনাকি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।

সম্প্রতি হাংরিনাকি ও সাকিবের মধ্যকার এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, সাকিব আগামী দুই বছরের জন্য হাংরিনাকির খাবার ডেলিভারি সেবার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।

এ উপলক্ষে সাকিব বলেন, ‘আমি বিশ্বাস করি, আগামী এক-দুই বছরের মধ্যে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান হিসেবে দেশসেরা প্ল্যাটফর্ম হবে হাংরিনাকি। তাইনআমি এই যাত্রার একটি অংশ হতে পেরে খুবই আনন্দিত এবং আমার প্রত্যাশা আমাদের এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অংশীদারিত্ব আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

এখন থেকে হাংরিনাকির বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে সাকিব আল হাসানকে দেখা যাবে। অ্যাম্বাসেডর হিসেবে তিনি হাংরিনাকির বিভিন্ন টিভিসি/ওভিসি’তে থাকবেন এবং আরডিসিতেও অংশ নিবেন।

পাশাপাশি, সাকিব এখন থেকে হাংরিনাকির ফটোশুট, ফেসবুক লাইভ সেশন, ক্যাম্পেইন, মিট অ্যান্ড গ্রিট সেশন ও স্পন্সর করা অনলাইন বা টিভি শো’তে অংশগ্রহণ করবেন।

অব্যাহত আছে হাংরিনাকি’র ডেলিভারি সেবা
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে, হাংরিনাকির প্রত্যাশা সবাই পরিবারের সাথে ঘরে থেকে সুরক্ষিত থাকুক। তাই রেস্টুরেন্ট, রাইডার এবং ক্রেতাদের মাঝে সমন্বয়ের মাধ্যমে তাদের কাছে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়ার মধ্য দিয়ে ভাইরাস সংক্রমণ রোধে ভূমিকা রাখবে হাংরিনাকি।

Reneta

এ প্রতিকূল সময়ে ভোজনপ্রেমীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, তাই সকল স্বাস্থ্যবিধি মেনে হাংরিনাকি’র রাইডাররা ডেলিভারি দিতে আর রেস্টুরেন্টগুলোর খাবার পরিবেশনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

গ্রাহকদের সুবিধার বিষয়টি মাথায় রেখে হাংরিনাকি এখন তাদের প্লাটফর্মে কোরবানির ছাগল সরবরাহ করছে, যেখানে একজন গ্রাহক কেবল অর্ডারই করতে পারবেন না, পাশাপাশি ছাগল কোরবানির যাবতীয় পরিষেবা এবং রান্নার পরিষেবাও পেতে পারেন।

হাংরিনাকি’র কমার্শিয়াল হেড আবু সালেহ দিদার বলেন, ‘এই সঙ্কটকালীন সময়ে, সুরক্ষিত থাকা এবং ভাইরাস সংক্রমণ রোধের এটিই একমাত্র উপায়। সবাইকে নির্দেশিকা মেনে চলতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে হাংরিনাকি এবং এর রাইডাররা দৃঢ় মনোবলের সাথে ক্রেতাদের সেবাদানে প্রস্তুত, যাতে তাদের জন্য করোনা মহামারি বড় কোনো হতাশার কারণ না হয়।’

Jui  Banner Campaign
ট্যাগ: সাকিব আল হাসানহাংরিনাকি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT