চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলের ‘টিকিট বিক্রি’ করে চমকে দিলেন জয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

‘দেবী’ মুক্তির আগে একটি বেসরকারি চ্যানেলে রাত ১০ টার খবর পড়ে তাগ লাগিয়ে দিয়েছিলেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। এবার সিনেমা হলের কাউন্টারে ঢুকে টিকিট বিক্রি করে আলোচনার জন্ম দিলেন অভিনেত্রী জয়া আহসান!

তবে টিকেট বিক্রিতে এবার চঞ্চল চৌধুরী নয়, জয়ার সঙ্গে ছিলেন শবনম ফারিয়া। চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেমা হলে ৩০ মিনি্ট ধরে টিকেট বিক্রি করেছেন জয়া-ফারিয়া।

জয়া জানান, সেই কাউন্টারে তারা দুজন প্রায় আধা ঘণ্টা সময় টিকিট বিক্রি করেছেন। বলেন, ‘আমরা গতানুগতিক কিছু করতে চাইনি। আমাদের ছবিটাও গতানুগতিক কিছু নয়। আমরা বরাবরই চাই দর্শকদের একটু সারপ্রাইজ দিতে, তাদের সঙ্গে একটু মজা করতে। এবং নানা আবহে মিশে যেতে।

চট্টগ্রামের সিলভার স্ক্রিনে এসেও তাই করলাম। খুব মজা পেয়েছি টিকিট কাটতে আসা দর্শকদের চমকে দিয়ে। শিখে নিলাম কেমন করে টিকিট বিক্রি করতে হয়! তিনি বলেন, দুপুর ২ টা ৪৫ মিনিটের শো-এর টিকিট বিক্রি করেছি।’

জয়া আরও বলতে চাইলেন, সহশিল্পী শবনম ফারিয়া হাসপাতালের বিছানা থেকে উঠে এসেছে চট্টগ্রাম। এটা ‘দেবী’ টিমের জন্য অনেক বড় পাওয়া। এমন ডেডিকেশন আমাদের সবার মধ্যে থাকা জরুরি।

শবনম ফারিয়া বলেন,রবিবার ও সোমবার দুদিনই চট্টগ্রামে থাকবো। আজ আলমাস ও সিলভার স্ক্রিন দুই হল ঘুরেছি।

তিনি বলেন, ছবির শুটিং আর মুক্তি শেষ মানেই কাজ শেষ নয়। ছবিটা মানুষ ঠিকভাবে দেখলেন কিনা সেটা খোঁজ নেয়াটাও দায়িত্ব। সেজন্য আমি অসুস্থ শরীর নিয়েও ছুটে বেড়াচ্ছি।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদান নিয়ে জয়া আহসানের প্রযোজনায় ‘দেবী’ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অনিমেষ আইচ, শবনম ফারিয়া, ইরেশ যাকের প্রমুখ। ছবিটি চলতি সপ্তাহে চলছে দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে। পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

ট্যাগ: চট্টগ্রামজয়া আহসানটিকেটদেবীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলে কে কোন দলে

পরবর্তী

বাজেট না বাড়ালে কাজই করবো না: নাসির

পরবর্তী

বাজেট না বাড়ালে কাজই করবো না: নাসির

দুই প্রধানমন্ত্রীকে নিয়ে কি করবে শ্রীলংকা?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT