সুইজারল্যান্ড, জেনেভা থেকে মোজাম্মেল হক মামুন: সম্প্রতি জেনেভার প্রাণকেন্দ্রে স্থানীয় সাজনা রেস্টুরেন্টের বল রুমে ‘হলুদ সাংবাদিকতা প্রতিরোধে আই.সি.টি এ্যাক্ট এর কার্যকরী ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল ফোরাম কর সেক্যুলার বাংলাদেশ সুইজারল্যান্ড শাখার সভাপতি রহমান খলিলুর এর সভাপতিত্বে গোল টেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ও জেনেভা জাতিসংঘের অবসর প্রাপ্ত কর্মকর্তা মিয়া আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আয়োজক সংগঠনের উপদেষ্টা শাহীন মজুমদার।
সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় হলুদ সাংবাদিকতা বিষয়ে বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, যুগ্ম সম্পাদক মাসুম খান দুলালসহ সভাপতি মশিউর রহমান সুমন, সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্ঠা মোহাম্মদ মহসিন, দিবাকর পাল কল্যাণ, আলী আকবর, ব্লগার হাসান ইমাম খান, জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে নজরুল ইসলাম মজুমদার এবং আশরাফুল ইসলাম আজাদ।










