চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: ওসি সালাউদ্দিন ছিল পরিবারের খুঁটি

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
১:৩০ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
বাংলাদেশ
A A
হলি আর্টিজান

‘সালাউদ্দিন ছিল আমাদের পরিবারের খুঁটি। খুঁটি ভেঙে পড়া ঘর কেমন থাকে সেটা তো কাউকে বলে বোঝাতে হবে না।’ এই একটি বাক্যেই পরিস্কার হলি আর্টিজানে হামলার খবর পেয়ে মানুষ বাঁচাতে সেখানে ছুটে গিয়ে শহীদ ওসি সালাউদ্দিনের পরিবারের এখনকার পরিস্থিতি। কথাগুলো বলছিলেন বনানী থানার সেসময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের বড় ভাই রাজিউদ্দীন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ওসি সালাউদ্দিনের মৃত্যু যেমন পরিবারের জন্য বড় ধাক্কা, তেমনি সেটা পরিবারের সবচেয়ে বড় গৌরবেরও অংশ। ‘দেশে একটি ভয়াবহ জঙ্গিবাদের শিকার ছিল সে। তার মৃত্যুর মধ্য দিয়ে জনগণ জানতে পেরেছে যে দেশে এ ধরনের জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে।’

হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর জঙ্গিবাদ দমনে আরো বেশি তৎপর হয়ে উঠে আইন-শৃঙ্খলা বাহিনী।সে কথা উল্লেখ করে রাজিউদ্দীন বলেন: তার মৃত্যুর পরই জোরেশোরে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে পুলিশ। সবার আন্তরিক সহযোগিতায় ও পুলিশ প্রশাসনের দৃঢ় মনোভাবের কারণে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তা না হলে আরো বড় সব দুর্ঘটনা ঘটতে পারতো।

তার মৃত্যুর মধ্য দিয়ে হলেও দেশে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করা গেছে উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি দেশে জঙ্গিবাদের মোটামুটি ৮০ শতাংশ নির্মূল হয়েছে। যেখানে খবর পাওয়া যাচ্ছে, সেখানেই অবস্থান গ্রহণ করছে পুলিশ। সালাউদ্দিনের প্রাণ হারানোর মধ্য দিয়ে দেশের এই সচেতনতা অবশ্যই আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়।

তবে ছোট ভাইকে হারিয়ে ওসি সালাউদ্দিনের পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে বলে জানান রাজিউদ্দীন। বলেন, আমি বড় ভাই, ২০০৯ সাল থেকে পরিবারের সবই সে দেখতো, ভাই বোনদের যাবতীয় বিষয় সে দেখতো। যে সংসারটাকে দেখতো সে হঠাৎ করেই চলে গেলে যে অবস্থা হয় সেই অবস্থায় আমরা আছি।  ঈদে সবার জন্য জামা কাপড় দিতো সে। এলাকার লোকজনকেও দিতো। এবারও অনেকে এসে ফিরে গেছে, আমরা কিছুই দিতে পারিনি।

ওসি সালাউদ্দিনরা ৬ ভাই ও তিন বোন ছিলেন। সালাউদ্দিনের আরেক ভাই মারা যান তার আরো একবছর আগে। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন ওসি সালাউদ্দিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT