চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান হামলায় সংশ্লিষ্ট জেএমবি নেতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ন ২০, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A
জেএমবির শুরা সদস্য-জঙ্গি-হলি আর্টিজান

হলি আর্টিজান হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী হিসেবে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ’র (জেএমবি) শুরা সদস্য মো. মামুনুর রশিদ ওরফে রিপনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ঢাকামুখি একটি বাস থেকে তাকে আটক করা হয়।

বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান জানিয়েছেন, র‌্যাবের একটি অভিযানে গাজীপুর থেকে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এবং ওই হামলায় চার্জশিটভুক্ত আসামি জেএমবির অন্যতম শুরা সদস্য মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে শনিবার দিবাগত রাত একটার দিকে গ্রেপ্তার হয়।

ঢাকাগামী বাস থেকে আটকের সময় তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের তথ্যকেন্দ্রে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানিয়েছে, হলি আর্টিজান মামলায় গ্রেপ্তার আসামিদেরকে কারাগার থেকে আদালতে নেয়ার সময় ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছে জেএমবি।

এ মামলায় আসামিদের আদালতে শুনানী চলছে, সেই সুযোগে আবারো জঙ্গি সদস্যদের ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল রিপন। এর আগে রিপন ২০১৪ সালে ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা সংগঠনের সদস্যদের মনোবল বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছিল।

Reneta

হলি আর্টিজান হামলার আগে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে গিয়ে সেখান থেকে হামলায় ব্যবহৃত অর্থ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে রিপন। ২০১৮ সালের শুরুর দিকে দেশে ফিরে এসে স্তিমিত হয়ে যাওয়া জেএমবিকে পুনরায় সংগঠিত করার চেষ্টা করেছিলো সে।

মামুনুর রশিদ হলি আর্টিজান মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী এবং অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী।

গ্রেপ্তার মামুনুর রশিদ প্রাথমিক জিজ্ঞাসায় এই তথ্য জানিয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বগুড়ার বাসিন্দা রিপন ঢাকার মিরপুর, বগুড়ার নন্দীগ্রাম ও নওগাঁর বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে। সর্বশেষ ২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জের মাদ্রাসাতুল দারুল হাদিস থেকে দাওরা-ই হাদিস সম্পন্ন করে। এরপর সে বগুড়ার সাইবার টেক নামক একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কোর্স সম্পন্ন করে একই প্রতিষ্ঠানে চাকরি শুরু করে।

২০১৩ সালে পূর্ব পরিচিত ডা. নজরুলের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় এবং ধীরে ধীরে সে জেএমবির প্রতি অনুরক্ত হয়ে পড়ে। প্রাথমিকভাবে রিপনের দায়িত্ব ছিল ইয়ানত (চাঁদা) সংগ্রহ করে ডা. নজরুলের নিকট পৌঁছে দেয়া। ডা. নজরুল সে সময়ে জেএমবির একাংশের আমীর ছিলো।

পরবর্তী সময়ে জেএমবির সারোয়ার জাহান গ্রুপের জন্য নতুন করে অর্থ ও সদস্য সংগ্রহ করার কাজ হাতে নেয় রিপন। এরই অংশ হিসেবে রিপন বিকাশের দোকান লুটসহ ছিনতাইয়ের ৮ লাখ টাকা সারোয়ার জাহানকে দেয় সে।

২০১৫ সালের মাঝামাঝিতে তামীম চৌধুরী ও সারোয়ার জাহানের গোপন বৈঠকে উভয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়। এ বৈঠকে রিপন জেএমবির সুরা সদস্য হিসেবে নিয়োজিত হয়। তার দায়িত্ব ছিল অর্থ সংগ্রহ, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং অস্ত্র ও বিস্ফোরণ সরবরাহ করা।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে গাইবান্ধাতে এক বৈঠকে হলি আর্টিজানে হামলার সিদ্ধান্ত হয়। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী হামলার আগে এপ্রিল মাসে রিপন পার্শ্ববর্তী দেশে চলে যায়। সেখান থেকে হামলার আগে রিপন আনুমানিক ৩৯ লাখ টাকা সারোয়ার জাহানকে পাঠায়। হলি আর্টিজানে ব্যবহৃত তিনটি একে ২২ রাইফেল, পিস্তলসহ বিস্ফোরকগুলো কল্যাণপুরে পাঠায়। মারজানের মাধ্যমে এরপর সেগুলো সারোয়ার জাহানের কাছে পৌঁছায়।

এ ছাড়া উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জঙ্গি হামলাতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে রিপন ছিলো এবং সেসব ঘটনা রাজীব গান্ধীর নেতৃত্বে সংগঠিত হয়েছিল।

মুফতি মাহমুদ বলেন, বিভিন্ন জঙ্গি হামলাগুলো পরিচালনার আগে মহড়া করে অনুশীলন করত। এ ধরনের একটি অনুশীলন মহড়া চলাকালীন সময়ে ২০১৬ সালের এপ্রিলে বগুড়ায় বিস্ফোরণে সুরা সদস্য ফারদিন ও অপর এক সক্রিয় জঙ্গি সদস্য তারিকুল ইসলাম নিহত হয়।

তিনি বলেন, হলি আর্টিজান পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশী অভিযানে জঙ্গিরা নেতৃত্বহীন হয়ে পড়ে। তখন আত্মগোপনে থেকে রিপন পুনরায় জঙ্গিদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। এ উদ্দেশ্যে সে ২০১৮ সালের শুরুর দিকে পুনরায় বাংলাদেশে প্রবেশ করে জঙ্গিদের সংগঠিত করতে থাকে।

নির্বাচনের আগে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ম্পর্শকাতর স্থানে জঙ্গি হামলার পরিকল্পনা ছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এটা সম্ভব হয়নি। ২০১৪ সালে ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা সংগঠনের সদস্যদের উজ্জিবীত করতে সহায়তা করেছিল। যেহেতু এখন হলি আর্টিজান মামলা চলমান রয়েছে সেহেতু এরই মধ্যে আবারো একটি ঘটনা ঘটিয়ে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল রিপনের।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা, ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় ও এক মার্কিন নাগরিককে হত্যা করেছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: জেএমবিসেমি লিডহলি আর্টিজানহলি আর্টিজান হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT