চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: জঙ্গি হামলার দুই বছরে কী পরিবর্তন ঘটেছে নিরাপত্তায়

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৫:০৬ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
অপরাধ
A A
হলি আর্টিজান

গুলশানের অভিজাত রেঁস্তোরা হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার দুই বছর পার হচ্ছে ১ জুলাই। দেশের নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থায় এরই মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নেয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার মত উদ্যোগ।

সরকারের এত সতর্কতা, নিশ্ছিদ্র নিরাপত্তা এবং বিভিন্ন এলাকায় সকাল সন্ধ্যা নিরাপত্তা সতর্কতার পরও জনমনে প্রশ্ন রয়েছে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে। মানুষ আশংকা করছে যে কোনো সময় ঘটতে পারে জঙ্গি হামলা। জনগনের শঙ্কা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা কোন পর্যায়ে আছে এই নিয়ে চ্যানেল আই অন লাইন কথা বলেছে দেশের বিশিষ্ট নিরপত্তা বিশ্লেষকদের সঙ্গে।

এই বিষয়ে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ বলেন: হলি আর্টিজানের সময়ে আমাদের যে ধরনের প্রস্তুতি ছিলো, এখন প্রস্তুতি সেই তুলনায় অনেক বেশি। কিন্তু প্রস্তুতি ভালো থাকলেই নিশ্চিত করে বলা যাবে না যে, এই ধরনের হামলা আর হবে না। উন্নত বিশ্বে, ফ্রান্সে, জার্মানি, বেলজিয়ামেও সন্ত্রাসী হামলা হচ্ছে। আর আমাদের প্রতিবেশী দেশে তো আছেই। এটা শুধু আমাদের দেশের সমস্যা নয়। এটা একটা বৈশ্বিক সমস্যা। তবে আমরা এখন এই ধরনের ঘটনায় অনেক দ্রুত প্রতিক্রিয়া দেয়ার সক্ষমতা রাখি।

তিনি আরো বলেন, একটা মানুষ যখন নিজেকেই মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন তাকে ঠেকানোর আর কি পদ্ধতি থাকতে পারে? আত্মহত্যা করতে চাইলে কেউ কি আর ঠেকাতে পারে?

প্রায় একই কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়্যারম্যান ড. জিয়া রহমান। তার মতে: ওই ঘটনার পরে ফর্মাল নানান পদক্ষেপ নেওয়া হলেও, ইনফর্মাল জায়গা থেকে উন্নয়নের তেমন কোনো প্রচেষ্টা চালানো হয়নি।

তিনি বলেন, নাইন ইলেভেনের পরে সারা বিশ্বেই জঙ্গিবাদের প্রসার দেখা গেছে।  সেই ধরনের প্রভাব বিস্তারকারী শিক্ষা বাংলাদেশেও রয়েছে। এখানে পড়াশোনাতেও তেমন একটা যত্ন নেওয়া হয়নি কখনো। এর ফলে একটা নতুন শ্রেণী তৈরি হয়েছে।  যারা তরুণ সমাজকে প্রভাবিত করছে। ব্যাকগ্রাউন্ডের কারণে অনেকে প্রভাবিত হয়ে যাচ্ছে। অনেক শিক্ষিত তরুণ পড়াশোনা, অ্যাপসের দক্ষতার কারণে তাদের হাতে বন্দী হয়ে যাচ্ছে।

Reneta

জিয়া রহমান বলেন, তবে ভালো দিক হলো, হলি আর্টিজানের পরে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এর পরে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে ফর্মালি ঠিকমতো পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইনফর্মাল জায়গায় যে সামাজিক আন্দোলন তৈরি করার কথা ছিলো সেখানে ভঙ্গুরতাটা রয়েই গেছে। পরে অনেকগুলো অপারেশনের কারণে এবং যুদ্ধাপরাধীর বিচারের কারণে গ্রুপগুলোর অবস্থান ভঙ্গুর হয়ে গেছে ফলে সেই আশঙ্কাটা কিছুটা কমেছে। তবে আর যেন কেউ সেদিকে না যায়, সেই বিষয়টা নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, হলি আর্টিজানকে জঙ্গি হামলার প্রাথমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে দেখেছিল হামলাকারীরা। হলি আর্টিজানে আক্রমণ করা শুধু তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল ঢাকায় এমন একটি জায়গাতে আক্রমণ করা যেখানে বিদেশী নাগরি চলাচল বেশি করে। যাতে বাইরের দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করা যায়। সেই মূল হামলার অংশ হিসেবে হলি আর্টিজানে হামলা করেছিলো তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজহলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT