চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউড মাতিয়ে এবার ঢাকায় ডেনজেল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৮
বিনোদন
A A

গেল এক সপ্তাহ জুড়েই বিশ্বব্যাপী মাতিয়ে চলেছেন হলিউড তারকা অভিনেতা ডেনজেল ওয়াশিংটন অভিনীত ছবি ‘দি ইকুয়ালাইজার ২’। হলিউড মাতিয়ে এবার ঢাকার দর্শকের জন্য মুক্তি পেল ছবিটি।

চার বছর আগের কথা হলেও ডেনজেল ওয়াশিংটনের ‘দি ইকুয়ালাইজার’ দর্শকদের স্মৃতিতে ঝলমল করছে এখনো। চোখ ধাঁধানো সব অ্যাকশন দৃশ্যের সঙ্গে ডেনজেলের অনবদ্য অভিনয় ছিলো মনে রাখার মতোই। যার ফলশ্রুতিতে মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের বক্স-অফিসে শীর্ষ স্থান দখল করে নিয়েছিলো ক্রাইম থ্রিলার ছবিটি।

এক দিনেই ছবিটি আয় করে নিয়েছে এক কোটি ৪৫ লাখ ডলার। শুধু তাই নয় ২০১৪ সালে আয়ের দিক থেকে শীর্ষে থাকা ছবির তালিকায় জায়গা করে নেয় এ ছবি। আর তখনই শুরু হয়ে যায় ছবির পরবর্তী সিক্যুয়ালের অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসানের পালা। ২০ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেল ‘দ্য ইকুয়ালাইজার ২’। তবে আন্তর্জাতিক মুক্তির এক সপ্তাহ পরেই এবার ডেনজেল এলেন বাংলাদেশে!

বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ‘দ্য ইকুয়ালাইজার ২’ মুক্তি পেল শুক্রবার (২৭ জুলাই)। আশির দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য ইকুয়ালাইজার’-এর উপর ভিত্তি করে ছবি নির্মাণ করেছেন অ্যান্টোইন ফুকুয়া। প্রথম ছবির সাফল্যের পথ ধরে এবারের ছবিটিও পরিচালনার ভার পড়ে তার কাঁধে। আর এই ভারটা বেশ ভালোভাবেই যে তিনি সামলাবেন এ নিয়েও সন্দেহ ছিলো না সনি পিকচার্সের।

অন্যদিকে, ডেনজেল ওয়াশিংটন মানে হয়তো বক্স অফিসে ঝড় তোলা কেউ নন। কিন্তু বক্স অফিসে ধারাবাহিকতায় দারুণ উদাহরণ তিনি। ড্রামা ধাঁচের ফ্লাইট, রিমেম্বার দ্য টাইটানস। আছে ক্রাইম থ্রিলার আমেরিকান গ্যাংস্টার। ধুন্ধুমার অ্যাকশনের দে জা ভ্যু, ম্যান অন ফায়ার, দ্য ইকুয়ালাইজার ছবিগুলো যার উজ্জ্বল সাক্ষ্য দেয়। তাই পরিচালক অ্যান্টোইন ফুকুয়াও নিশ্চিন্তে আস্থা রাখেন ষাটোর্ধ্ব ওয়াশিংটনের ওপর।

২০০১ সালে তার নির্দেশনাতেই ‘ট্রেনিং ডে’তে অভিনয় করে অস্কার জিতেছিলেন ওয়াশিংটন। ‘দ্য ইকুয়ালাইজার’-এ আস্থার প্রতিদান চমৎকারভাবে দিয়েছেন ডেনজেল। তাই অবধারিতভাবেই এবারও তার বাইরে কাউকে কল্পনা করেননি ফুকুয়া।

Reneta

এই পর্বে ক্লোয়ি গ্রেস মোরেজের মৃত্যুর প্রতিশোধ নিতে আসবেন ডেনজেল ওয়াশিংটন। প্রথম সিনেমার তুলনায় এবার অ্যাকশন দৃশ্যগুলোতে আনা হয়েছে আরও বেশি চমক। বাড়ানো হয়েছে ছবিটির গল্পের গতি। ছবির ট্রেইলারেই আভাস পাওয়া যায় কতটা দুধর্ষ হয়ে আসছেন ডেনজেল।

দুইবারের অস্কার জয়ী এই অভিনেতার অভিব্যাক্তিতে প্রকাশ পেয়েছে সাইকোপ্যাথ আচরণ। ডেনজেল ওয়াশিংটন ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী মেলিসা লিও। আরো আছেন অ্যাশটন স্যান্ডার্স, বিল পালম্যান, পেড্রো পাসক্যালের মতো অভিনয়শিল্পীরা। তাই সাফল্যের পথে আরো একটি মাইলফলক স্পর্শ করতে মুখিয়ে আছেন পরিচালক অ্যান্টোইন ফুকুয়া।

তার প্রত্যাশা বিফলে যাবে না বলেই আলোচনা চলছে হলিউড পাড়ায়। ছবির ট্রেইলার প্রকাশের পর দর্শক-সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়াই লক্ষ্য করা গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেনজেল ওয়াশিংটনবসুন্ধরালিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT