চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডে অভিনয় করে পেয়েছিলেন ‘দেশবিরোধী’ খেতাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২০
বিনোদন
A A

বলিউডের খলনায়ক বলতেই সবার প্রথমেই যেই নামটি মাথায় আসে সেটি হলো প্রয়াত অমরেশ পুরীর নাম। তার জনপ্রিয় ডায়ালগ ‘মোগ্যাম্বো খুশ হুয়া’ আজও সিনেমাপ্রেমীদের কাছে ব্যাপক হিট। প্রায় চার শতাধিক  ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করা এই অমরেশ পুরী একাধারে যেমন জনপ্রিয় ছিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্টিতে, ঠিক তেমনি দাপট দেখিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনেও।

হলিউড সিনেমাতে অমরেশ পুরী কাজ করেছিলেন অস্কারজয়ী হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গের সাথে। কি অবাক হলেন তো? হ্যাঁ, স্টিভেন স্পিলবার্গের ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ সিনেমায় অমরেশ পুরীকে প্রধান ভিলেন চরিত্র ‘মোলা রাম’ হিসেবে বাছাই করেছিলেন স্টিভেন স্পিলবার্গ।

তবে অবাক করা বিষয় হলো প্রথমে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’-এ অভিনয়ের জন্য রাজি ছিলেন না অমরেশ। পরে আরেক বিখ্যাত নির্মাতা অ্যাটেনবরোর অনুরোধে রাজি হন তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য মাথা কামিয়ে ফেলতে হয়েছিল অমরেশ পুরীকে। তবে পরবর্তীতে তার সেই টেকো মাথার স্টাইল হিন্দি সিনেমায় এতটাই জনপ্রিয় হয় যে মৃত্যুর আগ পর্যন্ত সেই স্টাইল ধরে রেখেছিলেন তিনি।

তবে স্টিভেন স্পিলবার্গের সাথে কাজ করার প্রসঙ্গে অমরেশ পুরী একটি সাক্ষাতকারে বলেছিলেন, আমি একজন ভারতীয় হওয়া সত্ত্বেও স্পিলবার্গের সঙ্গে কাজ করার সময় আমার তাকে নিজের তুলনায় একবারও আলাদা মনে হয়নি। এবং তারও আমার ভারতীয় হওয়া নিয়ে কোন সমস্যাই ছিল না।

কিন্তু সেসময় হলিউড সিনেমাতে কাজ করার জন্য ‘দেশবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছিল অমরেশ পুরীকে। ফলে পরবর্তীতে হলিউডে তার আর কোন কাজ দেখার সুযোগ হয়নি দর্শকদের।

ফিল্ম ক্যারিয়ারে অমরেশ পুরী চারবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। প্রথম জিতেছিলেন ‘মেরি জং’ (১৯৮৬), এরপর ‘ঘাতক’ (১৯৯৬) ও ‘ভিরাসাত’ (১৯৯৭) ছবির জন্য। তবে ২০০২ সালে ‘গাদার: এক প্রেমকথা’ ছবির জন্য তিনি এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া তিনি দুই বার স্ক্রিন অ্যাওয়ার্ডস পেয়েছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খলনায়কস্টিভেন স্পিলবার্গহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT