বিনোদন

হলিউডের ছবিতে বাপ্পি লাহিড়ীর গান

হলিউডের ছবিতে বাপ্পি লাহিড়ীর গান

আশির দশকে কোনো পার্টি হলেই সেখানে বাজানো হতো বাপ্পি লাহিড়ীর  ‘ঝুম ঝুম ঝুম বাবা’ গানটি। ‘কসম পয়দা করনে ওয়ালো কি’ ছবির এই গানে ছিলেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী এবং সালমা আগা। নাচের গান হিসেবে এই গানটি ছিল খুবই জনপ্রিয়। এবার এবার গানটি ব্যবহার করা হবে হলিউডের ছবিতে।  জেমস গান পরিচালিত ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’ ছবির একটি প্রচারণামূলক ভিডিওর জন্য ডিজনি ইন্ডিয়া গানটির সত্ব কিনে নিয়েছে।

ডিজনি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অমৃতা পান্ডের মতে, সুপার হিরোদের কাহিনী নিয়ে অসাধারণ একটি ছবি এটি। তার কাছে মনে হয়েছে ছবিটির হিন্দি ভার্সনের জন্য এই গানটি খুব মানানসই হবে।

২০১৪ সালে মুক্তি পায় ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ ছবিটি। সে সময় ব্যবসাসফল হওয়ায় ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’ তৈরির পরিকল্পনা করে ছবিটির কর্তৃপক্ষ। মারভেল কমিকসের সুপার হিরোরা এ ছবির মূল আকর্ষণ। ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’তেও গ্যালাক্সিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন সুপার হিরোরা।

ছবিটি মুক্তির আগেই আলোড়ন সৃষ্টি করেছে। গত ৩ ডিসেম্বর ইউটিউবে ছবিটির টিজার উন্মুক্ত হওয়ার পর এর চোখ ধাঁধানো ভিজুয়াল ইফেক্টস চমকে দিয়েছে দর্শকদের। মাত্র এক দিনে এটি দেখা হয়েছিল ৮ কোটি ১০ লাখ বার। ছবিতে অভিনয় করেছেন ক্রিস প্যাট, জো স্যালডানা এবং ডেভ বাতিস্তা। এছাড়াও ছবিতে ভিন ডিজেল এবং ব্র্যাডলি কুপারের কণ্ঠ রয়েছে। ছবিটি মুক্তি পাবে ৫ মে। মিড-ডে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…