চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের ছবিতে ঢাকা শহরের গল্প, শুটিং নভেম্বরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের রাজধানী শহর ঢাকাকে কেন্দ্র করে ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর দুই পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো। তবে ছবিটি তারা পরিচালনা নয়, প্রযোজনা করবেন। ছবির নাম ‘ঢাকা’। আগামী নভেম্বর থেকে শুটিং শুরু হবে বলে খবর প্রকাশ করেছে হলিউড রিপোর্টার।

‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ নির্মাণ করে বিশ্বব্যাপী আলোড়ন ফেলে দিয়েছেন জো রুশো ও অ্যান্থনি রুশো। বর্তমানে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর সিক্যুয়েল নিয়ে ব্যস্ত আছেন। এরইমধ্যে নেটফ্লিক্সের জন্য অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘ঢাকা’ নামের ছবিটির চিত্রনাট্য লিখে শেষ করেছেন রুশো ভ্রাতৃদ্বয়। ছবিটির পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে স্যাম হারগ্রেভকে।

রুশো ভাইদের নিজেদের প্রতিষ্ঠান ‘এজিবিও’-এর ব্যানারে ‘ঢাকা’ তৈরি হবে। আর এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে ‘থর’ খ্যাত তারকা অভিনেতা ক্রিস হেমসওর্থকে।

হলিউড রিপোর্টারে ‘ঢাকা’র গল্প নিয়ে কোনো আভাস না দিলেও ছবিটি যে ঢাকা শহরে ঘটে যাওয়া একটি ঘটনা কেন্দ্র করে সেটা পরিস্কার করেছেন নির্মাতা স্যাম হারগ্রেভ। আগামী নভেম্বরে ছবিটির শুটিং শুরু হয়ে ২০১৯ সালের মার্চ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি। শুটিং হবে ভারত ও ইন্দোনেশিয়ায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT