চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতালে সাংবাদিক নির্যাতনের ঘটনায় যা বললেন পুলিশের কর্তারা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৭:২৮ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে শাহবাগ থানার সামনে মারধর করার ঘটনায় দু:খ প্রকাশ করেছে পুলিশের কর্তৃপক্ষ।

এ ঘটনায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দায়িত্বপালনরত সাংবাদিককে এমন নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে রমনা জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মারুফ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন,’সাংবাদিক-সংবাদকর্মীর ওপর এরকম আচরণ অপ্রত্যাশিত। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়। এই ঘটনায় আমি ব্যক্তিগতভাবে লজ্জিত।’

কেনো সাংবাদিক পরিচয় দেয়ার পরও এমন নির্যাতন সে সম্পর্কে পুলিশের ভাষ্য জানতে চাইলে তিনি বলেন,’এটা তদন্ত করে দেখা হবে। তবে সাংবাদিক নির্যাতন করাটা এএসআই এরশাদের নিজের ভুল হতে পারে। এর জন্য দায়টা পুলিশের নয় বরং ব্যক্তি এরশাদের ওপর বর্তায়।’

এএসআই এরশাদকে ক্লোজড ও সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন,’পেশাদারিত্বের বাইরে গিয়ে সাংবাদিকদের ওপর অপেশাদার আচরণ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

রাজধানীর শাহবাগে হরতাল সমর্থনে করা মিছিলে টিয়ারশেল ও জলকামান ছুঁড়েছে পুলিশ। এতে আহত হয়েছে অন্তত দশ জন। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT