রাজনীতি

হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা

বাম জোটের হরতাল-গ্যাসের দাম

‘জনস্বার্থ উপেক্ষা’ করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে আগামীকাল রোববার সারাদেশে অর্ধদিবস হরতালের সমর্থনে পদযাত্রা করেছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত পদযাত্রা থেকে হরতাল সমর্থনে গ্যাসের মূল্য না বাড়ানোসহ জনদুর্ভোগের বাজেট বাতিলেরও দাবি জানিয়েছে জোটের নেতারা।

জাতীয় প্রেসক্লাব হয়ে সদরঘাট প্রদক্ষিণ করে পদযাত্রাটি।

বাম নেতাদের দাবি, হতদরিদ্র ভিক্ষুক থেকে শুরু করে নিম্ন ও মধ্যবিত্তদের ভ্যাট ট্যাক্সের আওতায় এনে প্রতিদিন শত কোটি টাকা জনগণের পকেট কেটে লুটপাটের রাজত্ব কায়েম করতেই ৩০ জুন জনবিমুখ বাজেট পাস করা হয়েছে।

তারা জানান, গত ছয় মাসে বিশ্বের ইতিহাসে জ্বালানি গ্যাসের মূল্য অর্ধেকে নেমে গেছে, সেখানে গ্যাসের দাম বৃদ্ধি অযৌক্তিক। জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি বন্ধ হলে বছরে ৮ হাজার ৪’শ কোটি টাকা সাশ্রয় হবে। 

বিষয়:গ্যাসের দাম বৃদ্ধি পদযাত্রা বাম গণতান্ত্রিক জোট হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…