করণ জোহরের ডিনার পার্টিতে সিদ্ধার্থ মালহোত্রার মায়ের সাথে দেখা হল আলিয়া ভাটের। করণ তার জন্মদিন উপলক্ষে ডিনারের আয়োজন করেছিলেন। আর সেখানে বলিউডের কাছের মানুষদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিদ্ধার্থের বাবা-মা।
তারা ছেলেকে দেখতে দিল্লী থেকে ছুটে এসেছেন মুম্বাইয়ে। তাই কাছের মানুষ হিসেবে, তারাও বাদ পড়লেন না ডিনারের দাওয়াত থেকে।
অন্যদিকে সিদ্ধার্থের গার্লফ্রেন্ড আলিয়াও আসেন সেই পার্টিতে। ধারণা করা হচ্ছে, অনেকটা আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের পরিচয় করিয়ে দেওয়াটাই ছিল আসল উদ্দেশ্য।
এটাকে আসলে একঅর্থে সিদ্ধার্থ বা আলিয়ার পারিবারিক অনুষ্ঠানই বলা চলে। কারণ, মুম্বাইয়ে সিদ্ধার্থ’র অভিভাবক বলতে করণ জোহরকেই তিনি মানেন।
তবে অনুষ্ঠানে খুব বেশি সময় দেননি আলিয়া। খুব তাড়াতাড়িই সেখান থেকে চলে যান। তবে কি হবু শ্বশুর-শ্বাশুড়ীকে দেখে লজ্জা পেলেন আলিয়া নাকি তাদের এড়িয়ে গেলেন! এমন কথাই সবার মুখে শোনা যাচ্ছে।
সিদ্ধার্থ-আলিয়া জুটি বেঁধে প্রথম ছবি করেন ২০১২ সালে। ছবির নাম ‘ষ্টুডেন্ট অব দ্য ইয়ার’। মিড-ডে।
সিদ্ধার্থের বাবা-মার সাথে আলিয়া








