হবিগঞ্জে ৭ মাসের শিশু হত্যা

হবিগঞ্জের চুনারুঘাটে নিপা নামে ৭ মাসের শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদীকে আটক করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়েছে।
সোমবার ভোর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নে ওসমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নিপা ওই গ্রামের লিটন মিয়ার মেয়ে।
শিশুটির মা মিলন বেগমকে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে শিশুর বাবা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। কে বা কারা শিশুকে আঘাত করে হত্যা করেছে। তদন্ত চলছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






