চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জে ৪ শিশু হত্যা মামলায় চার্জশীট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৮, জুন ২০১৬
অন্যান্য, আদালত
A A

হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলায় চার্জশীট গ্রহণ করে
পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। সেই সঙ্গে
মামলার প্রধান আসামী আব্দুল আলী বাগালসহ ৫ আসামীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

আজ মঙ্গলবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার এর আদালতে শুনানী শেষে আদালত চার্জশীট আমলে নিয়ে পলাতক ৩ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন এবং মামলার প্রধান আসামী আব্দুল আলী বাগালসহ ৫ আসামীর জামিন নামঞ্জুর করে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আগামী ২৫ জুলাই।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা জানান, আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে অাটক ৫ আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নিদের্শ প্রদান করেছেন।

Banglabid

গত ১২ ফেরুয়ারি জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজ-এর পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদির-এর পুত্র ইসমাঈল হোসেন (১০) খেলতে গিয়ে নিখোঁজ হয়।

নিখোঁজের ৫ দিন পর  ১৭ ফেরুয়ারী গ্রামের পাশ্ববর্তী স্থানে ৪ শিশুর মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত আব্দুল আলীসহ ৭ জনকে আটক করে এবং ঘটনার অন্যতম আসামী বাচ্চু মিয়া র‌্যাবের সাথে ক্রসফায়ারে নিহত হন। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলীর দুই ছেলেসহ ৪জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যকে অবস্থান ‘স্পষ্ট’ করতে হবে: ইইউ

পরবর্তী

‘গানের মাঝেই আজীবন বেঁচে থাকতে চাই’

পরবর্তী

‘গানের মাঝেই আজীবন বেঁচে থাকতে চাই’

১৫ বছর পর মায়ের কোলে ‘নিখোঁজ’ শিখা

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT