চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জে স্কুলছাত্রী উত্যক্তের ঘটনায় সংঘর্ষে নিহত ১, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০৩, মে ২০১৭
জনপদ, হবিগঞ্জ
A A

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বুধবার দুপুরে ঘাতকদের শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে মাধবপুর শহরের আলাকপুর এলাকার ধনাই মিয়ার ছেলে মাঞ্জু মিয়া (৩৫) মসজিদের পুকুরে গোসল করতে যান। এ সময় পুকুর ঘাটে বসা একই গ্রামের বেনু মিয়ার ছেলে সাব্বির ওই রাস্তায় যাওয়া এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে।

মাঞ্জু মিয়া এর প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।

আহতদের মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাঞ্জু মিয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা নেয়ার পথে বুধবার ভোররাতে মাঞ্জু মিয়া মারা যায়।

ঘটনার জের ধরে  বুধবার দুপুরে বিক্ষুব্ধ জনতা নিহত মাঞ্জু মিয়ার লাশ নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর শহরে বিক্ষোভ মিছিল করে এবং মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।

এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে মাধবপুর থানা পুলিশ তাদেরকে খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন পিপিএম জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

 

ট্যাগ: নিহতহবিগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এটা আমার এক ধরনের অহংকার!

পরবর্তী

বাংলাদেশ প্রসঙ্গে অ্যামনেস্টির দ্বৈত অবস্থান কেন?

পরবর্তী

বাংলাদেশ প্রসঙ্গে অ্যামনেস্টির দ্বৈত অবস্থান কেন?

কুমার কল্যাণ এবং জেসি

ধারাভাষ্যের কর্মশালা

সর্বশেষ

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: কোতয়ালী থানা, দিনাজপুর (সংগৃহীত)।

নেতার মুক্তি চেয়ে থানায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT