হবিগঞ্জে নিখোঁজের ৫ দিন পর চার শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি এলাকায় একটি বাড়ির পাশ থেকে ওই শিশুদের মৃতদেহ উদ্ধার হয়।
আজ বুধবার সকালে বাহুবলের সুন্দ্রাটিকি এলাকায় কয়েকজন শ্রমিক মাঠে কাজ করছিলেন। সেসময় তারা লাশের গন্ধ পান এবং একটি শিশুর হাত দেখতে পান। তারা পুলিশকে খবর দেন।
সুন্দ্রাটিকি গ্রামের দক্ষিণ পাশের কুমারপাড়া ইছার বিলপাড়ে কয়েকটি গর্ত থেকে শিশুদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে সিলেটের ডিআইজি মিজানুর রহমান এবং হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুক্রবার
বিকেলে মাঠে খেলতে যায় সুন্দ্রাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য়
শ্রেণীর ছাত্র জাকারিয়া শুভ, প্রথম শ্রেণীর ছাত্র মনির, ৪র্থ শ্রেণীর তাজেল
ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল। তার পর থেকেই নিখোঁজ হয় তারা।






