চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যার সময় শিশুপুত্রকে ধরে রাখে দুর্বৃত্তরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৬
বাংলাদেশ
A A

শিশুপুত্রকে স্কুলে নিয়ে যাওয়ার সময় সেই পুত্রের সামনেই নৃশংসভাবে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। 

রোববার সকাল সাতটার দিকে প্রতিদিনের মতোই চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে নিয়ে বাসার সামনে স্কুলগামী বাসের অপেক্ষায় ছিলেন মাহমুদা খানম। সে সময় ৩টি মোটরসাইকেলে করে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। 

সাহসী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার ও মাহমুদা খানম দম্পতির প্রথম শ্রেণি পড়ুয়া শিশুপুত্রকে দুর্বৃত্তরা তার মায়ের হাত থেকে ছিনিয়ে নেয়। তারা মাহমুদা খানমের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। ছেলেকে একটু দূরে ধরে রাখে এক দুর্বৃত্ত, এরপরে প্রথমে ছুরিকাঘাত ও পরে গুলি করে হত্যা করে মাহমুদা খানমকে। অসহায় শিশুপুত্রের সামনে মৃত্যুর কোলে ঢলে পরেন চট্টগ্রামের সাহসী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী। 

দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যাওয়ার পরে মায়ের নিথর দেহের কাছে ছুটে আসে স্কুল পড়ুয়া ছেলে। পরে বাসার ভেতর থেকে পরিবারের সদস্যরা এসে তাকে বাসায় নিয়ে যায়।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে তিনবার সবোর্চ্চ পদক অর্জনকারী ও জঙ্গি দমনে আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী’র খুনের ঘটনায় সব সম্ভাবনা-কারণকে সামনে রেখে গোয়েন্দারা কাজ শুরু করেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।

জেএমবি চট্টগ্রামের সামরিক শাখার প্রধান মোহাম্মদ জাবেদকে আটকসহ বহু জঙ্গি তৎপরতা প্রতিহত করতে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের ভূমিকা রয়েছে। এছাড়া কক্সবাজারে কর্মরত থাকার সময় উপকূলের অনেক জলদস্যু আটকেও তার অবদান রয়েছে। বেসরকারি পর্যায়ে ২০১২ সালে সিঙ্গার-চ্যানেল আই (সাহসিকতা) পুরস্কার লাভ করেছিলেন বাবুল আক্তার।

Reneta

সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন এসপি বাবুল আক্তার। তার পরিবারের সদস্যরা থাকেন চট্টগ্রামের জিইসি এলাকার ভাড়া করা অ্যাপার্টমেন্টে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT