চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যার শিকার হলেন ৪ ব্লগার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ পূর্বাহ্ণ ১২, মে ২০১৫
বাংলাদেশ
A A

আবার একজন ব্লগারকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো। মঙ্গলবার সিলেটে দুর্বৃত্তদের হামলায় নিহত হন অনন্ত বিজয় দাশ নামে এক ব্লগার। সকালে অফিস যাওয়ার পথে বাসার কাছেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।

চাকরির পাশাপাশি অনন্ত বিজয় সিলেটে ‘যুক্তি’ নামের একটি ছোট কাগজের সম্পাদক ছিলেন। এছাড়াও ‘মুক্তমনা’, ‘পড়ুয়া’ ও ‘বাঁধভাঙ্গার আওয়াজ’সহ বিভিন্ন ব্লগে লেখালেখি করতেন তিনি।

পুলিশ বলছে, চারজন মাঝারি গড়নের মুখোশধারী যুবক এ হামলা চালায়। হামলার সময় তাদের কাঁধে ব্যাগ ছিল। আনন্তকে পেছন থেকে চাপাতি দিয়ে আঘাত করা হলে তার মাথা থেকে মগজ বের হয়ে যায়।

ঠিক একই কায়দায় হত্যা করা হয় আরো ৩ ব্লগারকে। এরা হলেন আহমেদ রাজিব হায়দার, অভিজিৎ রায় ও ওয়াসিকুর রহমান বাবু।

গত ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বের হলে কয়েক যুবক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে। এই হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন।

অভিজিৎ ‘মুক্তমনা’ নামে একটি বাংলা ব্লগ পরিচালনা করতেন। তার লেখালেখির বিষয় ছিলো বিজ্ঞান।

Reneta

অভিজিৎ হত্যাকাণ্ডের পর ৩০ মার্চ রাজধানীর বেগুনবাড়িতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকেও একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়। সেসময় দু’জনকে হাতেনাতে আটক করা হয়।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় আরেক ব্লগার আহমেদ হায়দার রাজিবকে।

অভিজিৎ হত্যাকাণ্ডের স্থানের কাছেই ২০০৪ সালে কুপিয়ে মারাত্মক আহত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদকে। পরে চিকিৎসাধীন অবস্থায় জার্মানিতে মারা যান তিনি।

গত ৩ মে এক ভিডিও বার্তায় অভিজিৎকে হত্যার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় শাখা ‘আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস)’।

পরের দিন ব্লগার রাজিব হায়দার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম লিলনকে হত্যার দায়ও স্বীকার করে সংগঠনটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসার উল্লাহ বাংলা টিমআল কায়েদাগণজাগরণ মঞ্চব্লগার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬

দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT