চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতে হবে জনগণের সেবক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৪৯ অপরাহ্ন ১৪, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A

রোববার থেকে শুরু হওয়া ৫ দিনের জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই দেশকে দারিদ্র মুক্ত করতে চান জানিয়ে বলেছেন, এরই মধ্যে ২১ ভাগ দারিদ্র মুক্ত হয়েছে। আমরা যদি আরেকটু চেষ্টা করি, তাতে ওই সময়ের মধ্যে দারিদ্রের হার ২/৩ ভাগ কমাতে পারবো।

মূলত দেশের চলমান উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে কাজের গতি বাড়ানোর জন্য তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সুনির্দিষ্টভাবে ৩১টি নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের হয়রানি বা বঞ্চনা বন্ধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করা এবং যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। তিনি মনে করেন, এই নির্দেশনাগুলো ঠিকভাবে পালন করা হলেই কেবল ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আমরা জানি, যে কোনো সরকারের সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে মাঠ প্রশাসনের। বিশেষ করে জনগণের জন্য সেই সরকারের নেওয়া কল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে। আর জেলা প্রশাসকদের সরাসরি তত্ত্বাবধানে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয়ে থাকে। আর এজন্যই প্রধানমন্ত্রী তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আপনাদের মেধা ও মনন দিয়ে এই দেশটাকে গড়ে তুলবেন। আর সুষ্ঠু পরিকল্পনা নিয়ে কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় রাখবেন। এটাই আমার চাওয়া।

যে মাঠ প্রশাসনকে নিয়ে সরকারের এত এত পরিকল্পনা, দুঃখজনক হলেও সত্যি তাদের বিরুদ্ধেই সাধারণ মানুষের অসংখ্য অভিযোগের কথা আমরা শুনতে পাই। এটা অস্বীকার করার উপায় নেই, সরকারি সেবা পেতে এখনো বেশির ভাগ মানুষ নানাভাবে হয়রানি বা বঞ্চনার শিকার হন। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তায় সরকারের দেওয়া বিভিন্ন ভাতা নিয়ে।

এটা ঠিক যে, দীর্ঘ বছরের জঞ্জাল এত সহজেই দূর করা যাবে না। তারপরও আমরা মনে করি, আন্তরিকতা থাকলে অবশ্যই মাঠ প্রশাসন জনগণের সেবক হয়ে কাজ করতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: জেলা প্রশাসক সম্মেলনডিসি সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করেছে মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT