চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশ হবেন না, আমরা জয়ী হব: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ফখরুল

আন্দোলন নিয়ে নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কখনো হতাশ হবেন না, হতাশ হওয়ার প্রশ্নই আসে না। আমরা জয়ী হবই হব। এদেশের মানুষ জয়ী হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে কবি আল মাহমুদের মৃত্যুতে শোকসভায় তিনি এসব কথা বলেন। শোকসভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা-জাসাস।

ফখরুল বলেন, কখনো হতাশ হবেন না হতাশ হওয়ার প্রশ্নই আসে না। এদেশের মানুষ জয়ী হবে। যে রাজনীতি মানুষের কথা বলে কৃষকের কথা বলে। যে রাজনীতি এই মাটির কথা বলে। যে রাজনীতিতে মানুষের গন্ধ পাই সে রাজনীতি কখনো পরাজিত হতে পারে না।

তিনি আরো বলেন, আজকে সারা বাংলাদেশটাকে কারাগারে পরিণত করেছে। সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার তারা কেড়ে নিচ্ছে। আজকে কবিকে কারাগারে নেয়া হচ্ছে। কবি সাহিত্যিককে কারাগারে পাঠায়। শিল্পী সাংবাদিককে কারাগারে পাঠায়। কেউ ভিন্নমত পোষণ করলে, তাদের ওপর নির্যাতন নেমে আসে।

বিএনপি মহাসচিব বলেন, কিছুদিন পূর্বে পৃথিবীর বিখ্যাত সাহিত্যিক অরুন্ধতী রায় ভিন্নমতের একজন লেখক, তিনি ঢাকায় এসেছিলেন। তার বক্তব্য রাখার কথা ছিল সেটা বন্ধ করে দিয়েছিল। এরপর যেখানে গিয়েছিল সেখানে বন্ধ করে দেয়ার চেষ্টা হয়েছিল। শেষ পর্যন্ত কিছুটা ভয় পেয়ে বক্তব্য দিতে দিয়েছে। আমার প্রশ্ন যারা ভিন্নমত সহ্য করতে পারে না, যাদের মধ্যে নূন্যতম সহনশীলতাটুকু নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন?

ট্যাগ: ফখরুলবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহীদুল জহিরের মৃত্যুদিনে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’

পরবর্তী

বক্স অফিসে ফের অক্ষয়ের দাপট

পরবর্তী

বক্স অফিসে ফের অক্ষয়ের দাপট

রাঙ্গামাটি-আওয়ামী লীগ

রাঙ্গামাটির আ. লীগ সভাপতি হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সর্বশেষ

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT