চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হতাশ’ রুবেলের সুযোগের অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

‘একটা ম্যাচ চাই, একটা ম্যাচ,’ রুবেল হোসেন এই আকুতি এখন করতেই পারেন। নিউজিল্যান্ড সফরে টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন। তিন ম্যাচে ছিল সাতটি উইকেট। অথচ শ্রীলঙ্কা সফরে সেই টি-টুয়েন্টি সিরিজের আগেই দেশে পাঠিয়ে দেয়া হয় তাকে। খেলতে পারেননি টেস্ট-ওয়ানডেতেও। এসব কারণে হতাশ হয়ে পড়ছেন দেশের অন্যতম সেরা এই পেসার।

‘সেভাবে আমার ম্যাচ খেলা হয়নি। অনেক হতাশা কাজ করে। তারপরও আমি এসব মানিয়ে নিচ্ছি। সুযোগ এখন আসছে না, একসময় আসবে। যখন সুযোগ আসবে কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করব।’ বলছিলেন রুবেল হোসেন।

রুবেল ঘরোয়া লংগার ভার্সন বিসিএলে ভালো করে ডাক পান জাতীয় দলে। নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কায়ও খেলা হয়নি ওয়ানডে। সবশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন ওয়ানডেতে।

‘ধারাবাহিকভাবে ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ। কারণ একটা প্লেয়ার যখন টানা ম্যাচ খেলে তখন আত্মবিশ্বাস অন্য লেভেলে চলে যায়।’

কিন্তু এভাবে দিনের পর দিন সাইডবেঞ্চে বসে থাকলে একজন ক্রিকেটারের মানসিক অবস্থা কোন পর্যায়ে যায় সেটাও বললেন বাগেরহাট থেকে উঠে আসা এই পেসার, ‘আপনি যখনই ধারাবাহিকভাবে খেলবেন না নিজের কাছে অস্বস্তিবোধ হবে। মনে হবে এই ম্যাচটা খারাপ খেললে পরের ম্যাচে আমাকে ড্রপ দিয়ে দেবে।’

রুবেল তবু চ্যালেঞ্জ নেয়ার কথা বলছেন, ‘তবে এটাও একটা ভালো দিক, একটা চ্যালেঞ্জ থাকে প্রত্যেকটা ম্যাচই আমাকে ভালো খেলতে হবে।’

Reneta

জুনে ইংল্যান্ডে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আয়ারল্যান্ডে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করে থাকতে চান ওয়ানডে দলে, ‘লক্ষ্য ভাল খেলা। ব্যক্তিগতভাবে আমার জন্য এই লিগে ভাল খেলা দরকার। কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। ভাল করলে আমার জন্য দলে থাকা সহজ হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: রুবেল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

বরিশালে হাতুড়িপেটা করে কৃষককে হত্যা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জমজমাট চকবাজারের ইফতার বাজার

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT