চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ শুনি আমরা দুই বোন এতিম হয়ে গেছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
বাংলাদেশ
A A

১৯৭৫ সালে দেশ ছেড়ে জার্মানি যাওয়ার ১৫ দিনের মধ্যে হঠাৎ শুনি আমরা দুই বোন এতিম হয়ে গেছি। সংসদে প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও পরর্বতীতে প্রধানমন্ত্রীর দেশে ফেরা সংক্রান্ত প্রশ্ন করলে তিনি বলেন, ১৯৭৫ সালের ৩০ জুলাই আমি আর রেহানা ঢাকা ছাড়ি। ৩১ জুলাই আমরা জার্মানিতে পৌঁছাই। এর ১৫ দিন পরেই হঠাৎ শুনি আমরা দুই বোন এতিম হয়ে গেছি। নিঃস্ব ও রিক্ত হয়ে গেছি।

দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে শেখ হাসিনা বলেন, ১৯৭৫-৮১ এই সময়টা আমাদের বিদেশেই কাটাতে হয়। খুনি জিয়া আমাদের দেশে ফিরতে দেয়নি। ৮১তে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই। এরপর আর জিয়া বাধা দিয়েও সফল হয়নি। ওই বছর ১৭ মে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং দেশবাসী সকল বাধা উপেক্ষা করে আমাকে দেশে ফিরিয়ে নিয়ে আসে।

দেশে ফেরার পর ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে প্রবেশে কোনো বাধা ছিলো কি না শাজাহান কামালের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিমান বন্দর থেকে ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে আসি। কিন্তু বাবা-মা ভাইদের জন্য দোয়া পর্যন্ত করতে দেয়া হয়নি। নেতা-কর্মীদের সঙ্গে রাস্তার ওপর বসে মিলাদ পড়ি।

ওই বছর ১২ জুন পর্যন্ত ৩১ নম্বরের বাড়িটিতে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে ঢুকতে দেয়া হয়নি।

জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮১ সালের ১২ জুন হঠাৎ করে ১ ঘণ্টার নোটিশে বাড়িটি আমাকে তাড়াহুড়ো করে হস্তান্তর করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT