চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ ব্যাকফুটে আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৫:১৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

কথা ছিল আজকেই (সোমবার) ৩০০টি আসনে শরিক দলগুলোসহ নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে আওয়ামী লীগ। আগের দিন দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ এ তথ্য নিশ্চিতও করেছিলেন। কিন্তু বিষয়টি নিয়ে হঠাৎ করেই যেন ব্যাকফুটে ক্ষমতাসীনরা।

রোববার একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ পাওয়া ২৩০টি আসনে প্রার্থীদের কাছে চিঠি দেয়া হয়। বাকি ৭০টি আসনে মনোনীতদের হাতে সোমবার দুপুরের আগেই চিঠি তুলে দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত তা হয়নি।

এখন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, এখনই আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে না, সময় নেওয়া হবে। যাচাই-বাছাইয়ের পর জোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ পরবর্তী সংবাদ সম্মেলনে সোমবার তিনি একথা বলেন।

সেখানে তিনি আরো বলেন, একাধিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া আসনগুলোতে মাঠ পর্যায়ে সার্ভে করা হবে। যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হবে। ২৩০টি আসনে মনোনয়ন চিঠি দেওয়া হয়েছে। ৬৫ থেকে ৭০টি আসন শরিকদের জন্য ছাড় দেবে আওয়ামী লীগ।

এখন পর্যন্ত যাদের মনোনয়ন দেওয়া হয়েছে ২৮ তারিখের মধ্যে তাদের অদল-বদল হতে পারে জানিয়ে কাদের বলেন, চিঠি দেওয়া আসনগুলোতে জোটের কোন অধিকতর যোগ্য প্রার্থী থাকলে ছাড় দেবে আওয়ামী লীগ। কৌশলে আমরা মার খেতে চাই না। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে বের হয়ে যেতে পারে এমন আশংকা দল করছে না।

Reneta

কক্সবাজারে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রীকে মনোনয়ন দেয়ার বিষয়ে তিনি বলেন, বদির অপরাধের ভাগিদার কি তার স্ত্রী হবে? আমি যাকে প্রার্থী দিয়েছি সে অপরাধী কিনা সেটা দেখতে হবে। বদি ৭টি জনমত জরিপে এতো সব বিতর্কের মধ্যেও এগিয়ে। বিতর্ক এড়াতে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

‘‘ড. কামাল হোসেনই যখনই আওয়ামী লীগ থেকে চলে গেছে, সুলতান মুনসুর, মান্না গেছে। আর কে গেলো এটা নিয়ে আমরা ভাবি না। এতে করে কি আমাদের জনপ্রিয়তা কমেছে? বরং বেড়েছে বহুগুণে। বিদ্রোহ মানেই বহিস্কার, আজীবনের জন্য। যতোই জনপ্রিয় হোক। যারা নির্বাচনের এক মাস আগে সিইসির পরিবর্তন চান তারা নির্বাচনে অংশ নিতে চান এটা ভাবতে কষ্ট হয়।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনওবায়দুল কাদেরনির্বাচনমনোনয়নলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT