চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ করেই অচেনা সময়ের মুখোমুখি সাংবাদিক সাবিহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ১৫, মে ২০২০
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মহামারি করোনাভাইরাসে এই সম্মুখ যুদ্ধে ডাক্তার, চিকিৎসা কর্মী, পুলিশের পাশাপাশি সমান ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সংবাদকর্মীরা। ইতিমধ্যে কয়েকজন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঝুঁকি নিয়ে কাজ করায় প্রতিনিয়ত আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। তেমনি একজন সংবাদকর্মী শেখ সাবিহা আলম। কোভিড টেস্ট পজিটিভ হওয়ার পর অতি আদরের দুই কন্যা পিয়েতা আর সোমনীলের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হচ্ছে সাবিহাকে।

সাংবাদিক সাবিহাকে নিয়ে ‘সহযোদ্ধার নতুন যুদ্ধ-২’ শিরোনামে ফেসবুকে এক পোস্টে জাতীয় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন লিখেছেন:      

‘সাবিহা মেয়েটা আমার মাথায় পোকা ঢুকিয়ে দিয়েছে। সহজে বলে ফেললাম ‘মেয়েটা’। দেখতেও ছোটখাটো হাল্কা-পাতলা গড়নের, কলেজ ছাত্রী বলে চালিয়ে দেয়া যায়। তাই বলে কাজের ক্ষেত্রে অত সহজ পাত্রী নয়। তুখোড় রিপোর্টার। শেখ সাবিহা আলম। অনেকদিন হেলথ বিটে কাজ করেছে। প্রথম আলোতে স্বাস্থ্যক্ষেত্রে নয়ছয় নিয়ে তছনছ করা কঠিন রিপোর্ট করেছে। অনেক প্রফেশনাল। দৃঢ়চেতা।

আমি ওকে পেয়েছি অনেক সংবেদনশীল একজন মানুষ হিসেবে। মা ক্যান্সারে মারা গেছেন, এটা একটা কারণ হতে পারে। সামাজিক দায়িত্ববোধও চোখ এড়ায় না। খুব ভদ্র। মিডিয়ার সহযোদ্ধাদের সাথে আমি ফর্মাল না কখনই। তারপরও ওর সম্মান ও ভদ্রতা চোখে পড়ার মত। আমাকে স্যারই ডাকবে। নাছোড়বান্দা।

আমাদের কার্যক্রমে সাবিহার অকুন্ঠ সমর্থন। পারতপক্ষে কোন প্রোগ্রাম মিস করে না, এসাইনমেন্ট থাকুক বা না থাকুক।

বলছিলাম সাবিহার কথা। কোন প্রোগ্রামে আসতে না পারলে, পরের সাক্ষাতে মাফ চাওয়ার ভঙ্গীতে একটা মিস্টি হাসি দেয়। আমিও হেসে ফেলি। একবার ওর জন্মদিনের শুভেচ্ছার উত্তরে ক্ষুদে বার্তায় লিখলো, আমি নাকি ওর কাজের ক্ষেত্রে উৎসাহদাতাদের একজন। আমাকে সুহৃদ ভাবে বলে একটু বেশি বলেছে, বুঝলাম। কিন্তু আন্তরিকতার ছোঁয়াটাও টের পেলাম।

Reneta

ওর হাসব্যান্ড আর্টিস্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা কাজে আমার কাছে এসেছিলো কয়েকদিন। পরে জননীর জন্য পদযাত্রার প্রথম পোস্টারটি ডিজাইন করে দিয়েছিলো স্বেচ্ছাসেবী হিসেবে। আকিফ রহমান মুন্না খুব মিশুক। দুজন মিলেছে ভালো।

সাবিহা একদিন আমাকে বলল, স্যার যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনি যদি শুধু লেখালেখি করেন, অনেক ভালো করবেন। আমি ধরে নিলাম, সুহৃদ-সুলভ অতিরঞ্জন। হাসছিলাম আমি। সাবিহা সিরিয়াস। ফেসবুকে আমার কয়েকটা লেখার উদাহরণ টেনে ওর পক্ষে যুক্তি দাঁড় করার চেষ্টা করলো।

আমার সমস্যা হল, বলতে পারি অনেক কিছু কিন্তু লেখার ধৈর্য্য কম। ফেসবুক আসায় আবার স্ট্যাটাস লেখা শুরু হয়েছে নানা বিষয়ে। সচেতনতা কর্মসূচীর কাজে কিছু টুকরো লেখা লিখতে হয়েছে। অনেকেই বলেছে বই আকারে লিখতে। তেমন গা করি নি। সাবিহা এবার মাথায় পোকা ঢুকিয়ে দিয়েছে ভালো করেই। আত্মবিশ্বাস ফিরে এসেছে।

এই সাবিহা হঠাৎ করেই অচেনা এক পৃথিবীতে অচেনা সময়ের মুখোমুখি হয়েছে। আমরা সবাই কমবেশি টের পাচ্ছি যার আঁচ। কিন্তু সাবিহার কষ্টটা আমরা শুধু ধারণা করতে পারি। পুরোপুরি অনুভব করা শুধু ভুক্তভোগীর পক্ষেই সম্ভব। কোভিড টেস্ট পজিটিভ হওয়ার পর অতি আদরের দুই কন্যা পিয়েতা আর সোমনীলের কাছ থেকে হৃদয়ভাঙ্গা দূরত্ব বজায় রাখতে হচ্ছে। শিশু সোমনীল মায়ের জন্য গান গেয়েছে, কাল একাত্তর জার্নালে দেখলাম। সামনাসামনি এই দুই মেয়েকে দেখা হয়নি আমার। কিন্তু সাবিহার অসংখ্য লেখায় মেয়েদের নিয়ে ওর ভালোবাসাময় খুনসুটির দৃশ্যকল্প মনে গেঁথে আছে।

প্রিয় সাবিহা, একদিন তুমি আমাকে ফোন করলে। স্যার, আজ দুপুরে আমার বাসায় একটু আসতে পারবেন? আমি জিজ্ঞেস করলাম, কারও কোন সমস্যা?

না স্যার। এমনি, একসাথে দুপুরে খাবো।

আমার দুর্ভাগ্য, সেদিন একটা প্রোগ্রাম ছিলো। প্রায় প্রতিদিন যেমন থাকে।

আমি বললাম, তোমার রান্না খেতে দেখো একদিন হুট করে চলে আসবো।

সাহস হারিওনা সাবিহা। আমি জানি তুমি পারবে এই যুদ্ধকেও জয় করতে। আমরা সবাই তোমার জন্য আল্লাহতা’আলার কাছে দোয়া করছি।

আর হ্যাঁ, এই অবসরে ইউটিউব থেকে আরও কিছু দেশি খাবারের রেসিপি রপ্ত করে নাও। এই আঁধার কেটে গেলে তোমার হাতের রান্না খেতে একটুও দেরী করবো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনায় আক্রান্তভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT