চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র হজ পালনকে আন্তর্জাতিকীকরণের দাবি ‘যুদ্ধ ঘোষণার’ সমতূল্য: সৌদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ন ০১, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবেল আল-জুবেইর বলেছেন, মুসলিমদের পবিত্র হজ পালনকে আন্তর্জাতিকীরণের যে দাবি কাতার করেছে তা সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার সমতূল্য। রাষ্ট্রীয় মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনকে রোববার এ কথা বলেন তিনি। তবে কাতার এমন আহ্বান জানানোর কথা অস্বীকার করেছে। (সূত্র: রয়টার্স)

“পবিত্র স্থানের আন্তর্জাতীকিকরণের জন্য কাতারের দাবিটি আক্রমণাত্মক এবং তা এই রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। এমন দাবি নিয়ে কেউ কাজ করলে তার জবাব দেওয়ার অধিকার আমাদের রয়েছে।” আল আরাবিয়া’র ওয়েবসাইট পররাষ্ট্রমন্ত্রীকে এভাবে উদ্ধৃত করে।

তবে এমন আহ্বান জানানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে কাতার, দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল-থানী সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, তাদের দেশের কোন কর্মকর্তা এমন দাবি করেননি। “মিথ্যা তথ্য-গল্পের বিরুদ্ধে জবাব দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি।”

ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ হজকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে সৌদি আরব, এমন অভিযোগ কাতারের। এবছর হজ পালনে কাতারের নাগরিকরা বাধার সম্মুখিন হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তারা।

মৌলবাদ এবং জঙ্গিবাদে মদদ ও অর্থায়নের মাধ্যমে মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা সৃষ্টির অভিযোগে গত ৫ জুন সৌদি মিশর, ইউএই এবং বাহরাইন কাতারের সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটির ওপর সীমান্তসহ সার্বিক নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটি অবশ্য বারবারই এ অভিযোগ অস্বীকার করে এসেছে।

অবরোধ থেকে মুক্তি পেতে এবং নতুন আরও নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চার দেশের দেয়া ১৩ শর্ত মানতে অস্বীকৃতি জানায় কাতার।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘অনেক দিন পর নানি বাড়ি এসেছি, ধানের শীষে ভোট চাইতে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT