চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ বিষয়ে ইরানের সঙ্গে কোনো আপোষ নয়: সৌদি আরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ১৯, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ইরানি হজযাত্রীদের বিষয়ে ইরান সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা বা সমঝোতায় যাওয়া হবে না বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালিহ বেনতিন।

মন্ত্রী বলেন, ‘হজ মন্ত্রণালয় ইরানকে সবরকম নিয়মকানুন ও শর্তাদি সম্পর্কে আগেই জানিয়েছিল এবং প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তারপরও হজযাত্রীরা আসেননি। মন্ত্রণালয়ের এটাই দায়িত্ব এবং এরপর এটা নিয়ে আর কোনো আপোষ সম্ভব নয়।’

‘প্রতিটি আরব এবং ইসলামিক দেশ যে নিয়মনীতি মেনে নিয়েছে তারা (ইরান) তা মেনে নিতে চাইছে না,’ বলেন বেনতিন। এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন ইরানি কর্মকর্তার সঙ্গে আরেকটি বৈঠক হবে বলে জানান তিনি।

বেনতিন জানান, ইরানি কূটনীতিকরা হাজিদের ব্যবস্থাপনা বিষয়ক প্রটোকল চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন কারণ তারা তেহরান কর্তৃপক্ষের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করে নিতে চেয়েছিলেন। শুধু তাই নয়, শুধু ইরানের জন্য বিশেষ কিছু দাবি মেটানোর ওপরও জোর দিয়েছিলেন তারা।

‘হজযাত্রীদের সেবা করা এবং ইসলামিক দেশগুলো থেকে আসা সবাইকে স্বাগত জানানো এই রাজ্য, এই দেশ, এর সরকার ও জনগণের দায়িত্ব,’ বলেন হজ মন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানসৌদি আরবহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬

কানে সিনেমার প্রদর্শনীতে অচেতন দর্শক, বন্ধ হলো শো!

মে ২০, ২০২৬

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT