চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ ফ্লাইট বাতিলের পেছনে কারসাজি থাকলে দূর করতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১০ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A
হজ ফ্লাইট

যাত্রী সঙ্কটের কারণ দেখিয়ে হজ ফ্লাইট বাতিল হওয়া অসহনীয় পর্যায়ে চলে গেছে। মঙ্গলবার (৮ আগস্ট) পর্যন্ত সবমিলিয়ে ২১টি হজ ফ্লাট বাতিলের ঘোষণা এসেছে। বাতিল ঘোষিত হজ ফ্লাইটের মধ্যে ১৭টি বাংলাদেশ এয়ারলাইন্সের আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের। ভিসা জটিলতার কারণে যাত্রী সঙ্কট হচ্ছে বলে ফ্লাইট বাতিলের পরে জানাচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। বিগত বছরে যা ঘটেছে তা হলো, ফ্লাইট না পেয়ে ভোগান্তিতে ছিলেন হজযাত্রীরা। কিন্তু এ বছরের চিত্র পুরোপুরি উল্টো। ফ্লাইট আছে, কিন্তু হজযাত্রী নেই। ভিসা হয়েছে ৭৩ হাজার ৭শ ২০ জনের, সৌদি আরব গেছেন ৪৮ হাজার ১শ ২০ জন। তাহলে ২৫ হাজার ৬শ জন ভিসা হাতে পেয়েও সৌদি যাচ্ছেন না কেন? এজন্য ধর্মমন্ত্রী সরাসরি দায়ী করলেন হজ এজেন্টদের। মন্ত্রী বলছেন, মূলতঃ হজযাত্রীদের সৌদি আরবে কম সময় রেখে টাকা বাঁচানোর জন্য এটা এজেন্টদের কারসাজি। প্রকৃত হজ যাত্রীরা অনেক সাধনা ও আগ্রহ নিয়ে হজ ক্যাম্পে অপেক্ষা করেন কাঙ্খিত ফ্লাইটের জন্য, অনেকে মাসখানেক আগেই অবস্থান নেন হজ ক্যাম্পে। কিন্তু ভিসা নিয়েও কেন অনেক যাত্রী যাচ্ছেন না, এর পেছনে কোনো কারসাজি আছে কিনা তা খুঁজে বের করতে হবে। সরকারি ও বেসরকারি হজ ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনসহ এই জটিলতা দূর করতে কার্যকর সমাধান খুঁজে বের করা জরুরি বলে আমরা মনে করি। হজ যাত্রীদের যাত্রা যেন সুষ্ঠু ও সুন্দর হয়, এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT