চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ হাজার টাকা বেশি ধরে এ বছরের হজ প্যাকেজের খসড়া অনুমোদন

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৯:২৯ পূর্বাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

গত বছরের তুলনায় ১৪ হাজার টাকা বেশি ধরে এ বছরের জন্য হজ প্যাকেজ ২০১৮’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রথম প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯শ’২৯ টাকা এবং দ্বিতীয় প্যাকেজ মূল্য ৩ লাখ ৩১ হাজার ৩শ’৫৯ টাকা।

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেছেন, ডলারসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কমিটির ১শ’৭৭ তম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর মৃত্যুতে শোক প্রস্তাব নেয়া হয়।

জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে স্পেন সরকারের সর্বোচ্চ সিভিল সম্মাননা অর্ডার অব সিভিল মেরিটের ক্রেস্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রতিমন্ত্রী। জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৮, হজ প্যাকেজ ২০১৮ এর খসড়ার অনুমোদন দেয়া হয় বৈঠকে।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২১ আগস্ট পবিত্র হজ হবে। এবার যারা হজে যেতে চাইবেন তাদের অবশ্যই মেশিন রিডেবল পাসপোর্ট থাকতে হবে। প্রত্যেক হজযাত্রীকে অনলাইনে প্রাকনিবন্ধন করতে হবে। তবে নিবন্ধনের সময় পুলিশ ভেরিভিকেশন লাগবে না।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ২শ’৭৭টাকা। এর সঙ্গে বাড়িভাড়াসহ যাবতীয় ব্যয় সার্ভিস অনুযায়ী সমন্বয় করবে হজ এজেন্সিগুলো।

Reneta

বৈঠকে কর্মচারী কল্যাণ বোর্ড সংশোধনী আইন ২০১৮, বস্ত্র আইন ২০১৮, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এবং শিশু সংশোধন আইন ২০১৮’র খসড়ার অনুমোদন দেয়া হয়।

আরও দেখুন ভিডিওে রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: প্যাকেজমন্ত্রীসভালিড নিউজহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আ.লীগ অফিস উন্মুক্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর আবারও আগুন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ইমরান খানের পরিবারের গুরুতর অভিযোগ নাকভির কর্মকাণ্ডে

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে শুধু হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্পকর্ম প্রদর্শনী: ধ্বংসের আগুন পেরিয়ে স্বাধীন সাংবাদিকতার জন্য ঐক্যের ডাক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT