বাংলাদেশ

হজ নীতি ২০১৬ অনুমোদন

হজ নীতি ২০১৬ অনুমোদন

এবার সরকারী ব্যবস্থাপনায় হজ করতে জনপ্রতি ৩ লাথ ৬০ হাজার টাকা লাগবে। জাতীয়  হজ ও ওমরাহ নীতিমালায় চলতি বছরের এই প্যাকেজের অনুমোদন দিয়েছে মন্ত্রীসভায়। কোরবানী ছাড়া এই খরচ হবে ৩ লাখ ৪ হাজার টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৬ সালের জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুমোদন দেয়া হয়। একই স্েঙ্গ এবছর  পবিত্র হজ পালনের জন্য সরকারীভাবে হজপালনকারীদের খরচ নির্ধারন করা হয়।

মন্ত্রিসভায় জানানো হয় এবার বাংলাদেশ থেকে হজ পালন করতে পারবেন ১ লাখ ১৩ হাজার জন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় যেতে পারবেন ৫ হাজার জন। সরকারী ব্যবস্থাপনায় জনপ্রতি খরচ ধরা হয়েছে গত বছরের তুলনায় ৬ হাজার টাকা বেশী।

বেসরকারী ব্যবস্থাপনায় হজ পালনের জন্য  ২টি পৃথক প্যাকেজ ঘোষনা করবে হজ এজেন্সীগুলো। তবে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজ পালনে অভিন্ন খরচ হবে ১ লাখ ৫৫ হাজার টাকা।

মন্ত্রীসভা এছাড়াও ৩৪ তম বিসিএস ও ৩৫তম বিসিএস এর শূন্যপদে নিয়োগের জন্য শর্ত শিথিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বিষয়:মন্ত্রিসভার বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…