চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ নিবন্ধনের টাকা ১২ জুলাইয়ের পর ফেরত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৪, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর হজে যাওয়ার সুযোগ না থাকায় হজযাত্রীরা চাইলে এ বছরের নিবন্ধন বাতিল করে ১২ জুলাই থেকে টাকা ফেরত নিতে পারবেন।

কেউ চাইলে নিবন্ধনের পুরো টাকাই ফেরত নিতে পারবেন। এক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ কেটে রাখা হবে না। কেউ টাকা ফেরত নিতে চাইলে ১২ জুলাইর পর আবেদন করতে হবে।

বুধবার দুপুরে হজ নিয়ে অনলাইন সভায় এই সিদ্ধান্ত দেওয়া হয়।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদা হোসাইন তসলিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন: যারা নিবন্ধন বাতিল করবেন না, ২০২১ সালের হজে যাওয়ার জন্য অগ্রাধিকার পাবেন। আর বাতিলকৃতদের ২০২১ সালের জন্য নতুন করে নিবন্ধন করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় এবারে সীমিত পরিসরে পালন হবে পবিত্র হজ। কোনও বিদেশি হাজী অংশগ্রহণ না করতে পারলেও স্থানীয়রা হজ করতে পারবেন। একই সাথে হজ করতে পারবেন সৌদি আরবে বসবাস করা নির্দিষ্ট প্রবাসীরাও।

Reneta

সৌদি সরকারের এই সিদ্ধান্তের কথা সৌদি হজ মন্ত্রণালয় এর বরাত দিয়ে জানিয়েছেন সৌদি আরবের প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেট।

করোনাভাইরাসে বিশ্বজুড়ে ৯১ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত ও ৪ লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ায় এবারে সীমিত করা হয়েছে হজ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় এবং হজব্রত পালন করতে আসা হাজীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে বহির্বিশ্বের মুসল্লিদের ছাড়া শুধুমাত্র স্থানীয় এবং প্রবাসীদের সমন্বয় পালিত হবে হজ।

বহির্বিশ্বে থেকে হাজীদের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ থেকে এ বছর কোন হাজী অংশগ্রহণ করতে পারছে না বলে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ মিশনের কাউন্সিলর হজ মাকসুদুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজহজ নিবন্ধনহাব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT