বেসরকারি ব্যবস্থাপায় ২০১৮ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে চলতি বছরের হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।
সোমবার হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়: বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৮ সালের হজ প্যাকেজে প্রত্যেকের সর্বনিম্ন খরচ হবে ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা। যারা এ বছর হজ করতে যাবেন ১৫ এপ্রিলের মধ্যে এজেন্সিকে টাকা পরিশোধ করার জন্য বলা হয়েছে।








