পবিত্র হজ পালনের জন্য মক্কায় যাওয়ার আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আত্মীয় বাড়ি এসে হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আলী আহমেদ।
রোববার বিকাল তিন’টার দিকে রাজধানীর রামপুরার ওয়াপদা রোড থেকে নিখোঁজ হন তিনি। আত্মীয়ের বাসা থেকে হাঁটতে বেড়িয়ে আর ফেরেননি আলী আহমেদ। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।
পরে রাতে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আলী আহমেদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার সুবিদপুর গ্রামে। কোনো সহৃদয় ব্যক্তি আলী আহমেদের সন্ধান পেলে তার ছেলে দেলোয়ারের ( ০১৭৩১৬৩৫৯৮৪) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।









