চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকির ময়দানে লড়াইয়ের গল্প লিখল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের হকির খেলোয়াড়রা মাঠে লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অসাধারণ এক লড়াইয়ের গল্প লিখল বাংলাদেশ! ভারতের বিপক্ষে ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা। জয়ের মতো সফলতা আসেনি যদিও। শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে হারার আগে হার না মানা মানসিকতার দিন কাটাল স্বাগতিকরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যালেঞ্জিং প্রতিপক্ষের বিপক্ষে চোখে চোখ রেখে ময়দান দাপিয়েছে আশরাফুল ইসলামের দল।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।

শুক্রবার ম্যাচের শুরুতে দাপট দেখানো দলটা ছিল বাংলাদেশই! ছয় মিনিটে দুটি দারুণ সুযোগ তৈরি করে কাজে লাগাতে পারেনি। অপেক্ষা লম্বাও হয়নি। অষ্টম মিনিটের মাথায় ফজলে রাব্বির হিটে বল পেয়ে প্রতিপক্ষ ডি-বক্সের ভেতর থেকে আশরাদ হোসেনের গোলে উল্লাসে ফেটে পড়ে লাল-সবুজরা।

Banglabid

লিড অবশ্য বেশিক্ষণ টেকেনি, ১৫ মিনিটে ঘটে বিপত্তি। নিজেদের ডি-বক্সে কোরিয়ার এক খেলোয়াড় ফাউলের শিকার হওয়ার আম্পায়ার পেনাল্টি স্ট্রোকের বাঁশি বাজে বাংলাদেশের বিপক্ষে। জ্যাং জং ইউন পেনাল্টি স্ট্রোক থেকে গোলে সমতা টানেন।

১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাওয়া সুবিধা মিস পাসে লাল-সবুজের দল আদায় করতে পারেনি গোল। চার মিনিট পর কোরিয়ার করা একটি হিট প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব।

৩৬ মিনিটে সারয়ার হোসেন যেভাবে কোরিয়ার এক খেলোয়াড়ের হিট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেছেন, তা অনেকদিন চোখে লেগে থাকার মতো। চার মিনিট পর বাংলাদেশের গোলরক্ষক পা দিয়ে ভালো একটি সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।

Reneta

কোরিয়া এক সময় একের পর এক আক্রমণ শানাতে থাকে। বাংলাদেশের রক্ষণ সেসব বিফল করে দিতে থাকে।

শেষ কোয়ার্টারে অবশ্য প্রতিরোধ আর ধরে রাখা যায়নি। ৪৮ মিনিটে জি উ চেয়ন ফিল্ড গোল করলে কোরিয়া এগিয়ে যায়। ছয় মিনিট পর পার্ক চেয়লেয়নের ফিল্ড গোলে হার এড়াতে পারেনি বাংলাদেশ।

তবে ম্যাচ শেষের দুই মিনিট আগে জটলার ভেতর থেকে দিন মোহাম্মদ ইমনের নিশানাভেদ বাংলাদেশকে ম্যাচ বাঁচানর খানিক আশা দেখিয়েছিল। শেষ মিনিটে গোল করার পরিস্থিতিও এসেছিল। মিস পাসে আর কাজে আসেনি সেই সুযোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোবিনাথ কৃষ্ণমূর্তিবাংলাদেশবাংলাদেশ জাতীয় হকি দলভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরান ঢাকায় শিশুদের নিয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

পরবর্তী

বাংলাদেশে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের স্থায়িত্ব সূচক কমেছে

পরবর্তী
সিভিল সোসাইটি অর্গানাইজেশনের স্থায়িত্ব সূচক বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের স্থায়িত্ব সূচক কমেছে

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লাবুশেন ১০৩, স্মিথ ৯৩, অজিদের আরেকটি দাপটের দিন

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT