চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকির দল বদল ডিসেম্বরে, নতুন সম্পাদক আব্দুস সাদেক

আদিল আহমেদ আদিল আহমেদ
৬:৪০ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

হকি ফেডারেশনের দায়িত্ব থেকে সরে দাড়ালেন খাজা রহমত উল্লাহ। তার বদলে নতুন সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুস সাদেক। আর খেলোয়াড়দের দাবি অনুযায়ী আগামী ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখ হতে যাচ্ছে দল বদল।

নির্ধারিত সময়ের আগেই হকি গভর্নিং কমিটির জরুরি বৈঠক। উদ্দেশ্য চলমান হকি সংকটের সমাধান। শেষ পর্যন্ত তা হলো নাটকীয় ভাবেই। নিজের পদ ছেড়ে দীর্ঘদিন ধরে শুন্য থাকা ভাইস প্রেসিডেন্টের পদে বহাল হলেন খাজা রহমত উল্লাহ । আর ১৯৮২ সালের পর আবারো হকি ফেডারেশনের সাধারন সম্পাদক হলেন বর্তমান কমিটির সহ- সভাপতি আব্দুস সাদেক।

বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার মার্শাল আবু এসসার বলেন, আমাদের একটা ভাইস প্রেসিডেন্ট পদ খালি ছিলো। সেই পদে আমরা আমাদের যে জেনারেল সেক্রেটারি আছেন খাজা রহমতুল্লাহ উনাকে আমরা এপয়েন্টমেন্ট দিয়েছি। আর জেনারেল সেক্রেটারি হিসেবে উনার যে পদটা খালি হয়েছে সেখানে আমাদের অনেক সিনিয়র পার্সন সাদেক ভাই, যিনি এর আগেও জেনারেল সেক্রেটারি ছিলেন উনি রাজি হয়েছেন।

ফেডারেশনের দায়িত্ব নিয়েই ঘোষনা দিলেন ডিসেম্বরেই হবে খেলোয়াড়দের দল বদল। হকি ফেডারেশনের নব নিযুক্ত সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন, হকির বৃহত্তম স্বার্থে আমি এই এসাইনমেন্ট গ্রহণ করেছি। আমরা দলবদলের ডেট এনাউন্স করেছি ১৩ থেকে ১৫ ডিসেম্বরে। আমরা ক্লাবগুলিকে অনুরোধ করেছি দলবদল সম্পন্ন করতে। সমস্ত প্লেয়ারদের আমি অনুরোধ করবো তারা যেনো আজকের মধ্যেই ক্যাম্পে জয়েন করে।

তবে হকির স্বার্থেই দায়িত্ব থেকে সরে দাড়ালেন বলে জানিয়েছেন খাজা রহমত উল্লাহ। হকি ফেডারেশনের নব নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট খাজা রহমত উল্লাহ বলেন, আমার পদটা বড় কথা না, হকিটা বড় কথা। হকি মাঠে নামার বৃহত্তর স্বার্থে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখানে কোনো প্রেসারের নেই। আমাকে বাধ্য করারও কোন সুযোগ নেই। আমি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি।

এখন আশা খুব দ্রুতই সাভার বিকেএসপিতে চলমান সাফ গেমসের ক্যাম্পে যোগ দেবেন জাতীয় হকি দলের খেলোয়াড়রা।

ট্যাগ: হকি ফেডারেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেয়ারের ভাগ কর্মীদের দেবে ‍টুইটার

পরবর্তী

‘সাকার জন্য অস্থির পাকিস্তান’

পরবর্তী

‘সাকার জন্য অস্থির পাকিস্তান’

ভারাক্রান্ত মনে প্রতিমা বিসর্জন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT