চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকিতে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ হকি দল চ্যাম্পিয়ন, ট্রফি ও মেডেল নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচজুড়ে সমশক্তির দুদল লড়েছে সমানে-সমান। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে থাকে ড্র। শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত গড়ায় টাইব্রেকারে। সেখানে ওমানকে হারিয়ে টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার জাকার্তার জেবিকে ফিল্ডে ফাইনালে ওমানকে টাইব্রেকারে (৫-৩) হারিয়েছে বাংলাদেশ।

লাল-সবুজের দল এই প্রতিযোগিতায় প্রথমবার শিরোপা জেতে ২০০৮ সালে, সিঙ্গাপুরে ওমানকে হারিয়েই। ২০১২ সালে ব্যাংককে ওমানকে হারিয়ে জেতে দ্বিতীয় শিরোপা। তৃতীয়টি আসে ২০১৬ সালে হংকংয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে। এবার মিলল টানা চতুর্থ শিরোপার উল্লাস।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে উড়িয়ে উড়ন্ত শুরু পেয়েছিলেন জিমি-মিমোরা। দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখে লাল সবুজের দলটি। সিঙ্গাপুরকে গুঁড়িয়ে দেয় ৭-০ ব্যবধানে।

তৃতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে বিধ্বস্ত করে হোসেন সরোয়ারের দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে ফাইনালের প্রতিপক্ষ ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জেতে ৩-২ গোলে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।

গ্রুপপর্বের উড়ন্ত ফর্ম ধরে রেখে সেমিতে কাজাখস্তানকে ৮-১ গোলে হারায় বাংলাদেশ। জিতে ফাইনালের পাশাপাশি মে মাসে হতে চলা হকির এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে।

টানা পাঁচ ম্যাচ জিতে ফাইনালে আসা বাংলাদেশ রোববার শুরুতে আক্রমণাত্মক খেলেছে। ১৪তম মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে প্রথম কোয়ার্টারে লিড পেয়ে যায় লাল-সবুজ দল।

লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে দুর্দান্ত ফ্লিকে বাংলাদেশ গোলরক্ষক বিপ্লবকে বোকা বানিয়ে স্কোরশিটে নাম লেখান ওমানের আল লাওয়াতি ফাহাদ। ১-১ গোলের সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার।

তৃতীয় কোয়ার্টারে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে বাংলাদেশ। সুযোগ পেয়ে আশরাফুলদের রক্ষণ চেপে ধরে ওমান। ৪০তম মিনিটে তাদের আল ফরাজী রাশাদের দুর্দান্ত শট একটুর জন্য জালে জড়ায়নি।

চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার বাড়ায় ওমান। প্রথম মিনিটে লিডও পেয়ে যেতে পারত আল সাদী সালাহর দল। কিন্তু রাশাদের শট বাংলাদেশ গোলরক্ষক বিপ্লবের দেয়াল ভেদ করতে পারেনি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় লড়াই গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম পাঁচটি সুযোগই কাজে লাগিয়েছে বাংলাদেশ। অন্যদিকে বিপ্লবের দৃঢ়তায় চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হয় ওমান। শিরোপার উল্লাসে মাতে বাংলাদেশ।

ট্যাগ: আশরাফুলইরানএএইচএফ কাপ হকিওমানবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যানজটে নাকাল চট্টগ্রামবাসী, টেকসই সমাধান কতদূর

পরবর্তী

শেষ হলো ৫ম আন্তর্জাতিক টেক কার্নিভাল

পরবর্তী
চ্যানেল আই অনলাইন টেক কার্নিভাল, বাংলাদেশে আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো ৫ম আন্তর্জাতিক টেক কার্নিভাল

কক্সবাজার সৈকতে প্রচুর মৃত মাছ ভেসে এসেছে, পর্যটক ও স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকতে ভেসে এসেছে প্রচুর মৃত মাছ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT