ক্রিকেট

হংকং ম্যাচ জিতে সরফরাজের মাথায় শুধুই ভারত

হংকং ম্যাচ জিতে সরফরাজের মাথায় শুধুই ভারত

এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রত্যাশামতই সহজ জয় পেয়েছে পাকিস্তান। রোববার হংকংকে ৮ উইকেটে হারিয়েছে তারা। সেটিও আবার ১৫৮ বল হাতে রেখে। বল বা ব্যাটে কোনো বিভাগেই পাকিস্তানকে সামান্য বেগ দিতে পারেনি হংকং।

হংকংয়ের পুরো দলটাই ভারত এবং পাকিস্তান বংশোদ্ভূতদের নিয়ে গড়া। পাকিস্তানের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। সহজ জয় পেছনে ঠেলে তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বুধবারের ম্যাচ নিয়েই সুর শোনা গেছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের কণ্ঠে। তার মাথায় এখন শুধুই ভারত ম্যাচ।

‘আমরা আজ(রোববার) যা খেলেছি, ভারতের বিরুদ্ধে এরচেয়ে অনেক ভালো খেলতে হবে। হংকংয়ের বিপক্ষে ৯ উইকেটে জিততে পারতাম। তা হয়নি। তবে ভারতের বিরুদ্ধে তাড়াতাড়ি উইকেট হারালে চলবে না। হংকং ম্যাচ আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে।’

বিষয়:এশিয়া কাপ-২০১৮ভারত-পাকিস্তান ম্যাচলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…