চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংয়ে রাষ্ট্রদ্রোহী সংবাদের অভিযোগে ৬ গণমাধ্যমকর্মী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

হংকংয়ে গণতন্ত্রপন্থী অনলাইন সংবাদমাধ্যম হিসেবে পরিচিত স্ট্যান্ড নিউজের কার্যালয়ে অভিযান চালিয়ে ৬ সংবাদকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কথিত রাষ্ট্রদোহমূলক সংবাদ প্রকাশের অভিযোগে এ অভিযান চালানো হয়।

বিবিসি জানায়, পুলিশ ইতোমধ্যে স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান কর্মীদের গ্রেপ্তার করেছে। এদের মধ্যে স্ট্যান্ড নিউজের বর্তমান এবং সাবেক প্রধান সম্পাদকও আছেন।

গ্রেপ্তারদের মধ্যে আরও রয়েছেন হংকংয়ের পপ স্টার থেকে গণতন্ত্রের আইকন হিসেবে পরিচিতি পাওয়া সাবেক বোর্ড মেম্বার ডেনিস হো। তাকে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। তারা হলেন- সাবেক প্রধান সম্পাদক চুং পুই-কুয়েন, ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক প্যাট্রিক লাম, সাবেক পরিচালক ডেনিস হো, মার্গারেট টিং, ক্রিস্টিন ফ্যাং ও চৌ ট্যাট-কাই।

বুধবার স্ট্যান্ড নিউজের ফেসবুক পেজে পোস্ট করা এক ফুটেজে ডেপুটি অ্যাসাইনমেন্ট ডিরেক্টর রনসন চ্যানের কাছে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে দেখা যায়। তবে সেসময় রনসন চ্যানকে প্রেপ্তার করা না হলেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয়।

ওই অভিযানে দুই শতাধিক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয় এবং অভিযান এখনও চলমান রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

Reneta

হংকং বলেছে, রাষ্ট্রবিরোধী বিভিন্ন নথি জব্দ করেছে তারা। সংবাদমাধ্যমের পাশাপাশি অভিযুক্তদের বাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় বাংলাদেশ

পরবর্তী

বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতা আন্দোলনের প্রেরণার উৎস: পরিকল্পনামন্ত্রী

পরবর্তী

বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতা আন্দোলনের প্রেরণার উৎস: পরিকল্পনামন্ত্রী

ব্যাংক ও আর্থিক খাতের অস্থিরতা সামাল দেয়ার তাগিদ

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT