চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক যোগাযোগের মত চাই সব ক্ষেত্রে শৃঙ্খলা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১৯ অপরাহ্ণ ০৩, জুন ২০১৯
সম্পাদকীয়
A A

দেশের যোগাযোগ খাতে উন্নতির একধাপ এগিয়ে বাংলাদেশ এখন ঈদ যাত্রায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এ বছর ঈদ যাত্রায় আগের মত ভোগান্তি তেমন একটা নেই বললেই চলে।  সেই সঙ্গে নেই দীর্ঘ যানজটের অসহনীয় দুর্ভোগ। আমাদের দেশের সবক্ষেত্রে শৃঙ্খলার অভাব রয়েছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাস মালিকদের সম্পর্কে তিনি বলেছেন তাদের লোভ সীমা ছাড়িয়ে গেছে। বাসে যেন অতিরিক্ত ভাড়া নেয়া না হয়, সে জন্য তিনি টার্মিনালে ঘুরেছেন। তিনি বাস মালিকদের উদ্দেশ্যে বলেন: সারা বছরই তো ব্যবসা করেছেন, ঈদের সময় মুনাফার ক্ষেত্রে একটু সংযমী হন। বাসমালিকদের লোভ নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।

আমরা আশা করি যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে শুধু ঈদ নয় সারা বছরই সড়কপথের যাত্রা স্বস্তিদায়ক হবে। আমরা আশা করি এখন বিভিন্ন সামাজিক মাধ্যমে ও গণমাধ্যমে প্রকাশিত যানজটমুক্ত নির্বিঘ্ন যাত্রায় যাত্রীরা যেভাবে স্বস্থি প্রকাশ করছে তা যেনো অব্যাহত থাকে। দেশের যোগযোগ ব্যবস্থার উন্নতির জন্য দীর্ঘদিন জনসাধারণ যে ভোগান্তির শিকার হয়েছে তা যেনো এখন জনগণকে সুফল দিতে পারে।

একটি সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সত্য উচ্চারণ করে বলেছেন: আমাদের দেশে শৃঙ্খলার অভাব। পরিবহন ও সড়ক উভয় ক্ষেত্রেই কোথাও শৃঙ্খলা নেই। এটি ফেরাতে পারলে দেশ এগিয়ে যাবে। বিশ্বের অনেক দেশেই সড়ক প্রশস্ত নয়। কিন্তু সেখানে দুর্ঘটনা কম। গাড়িতে গাড়িতে ঠোকাঠুকি নেই।

আমরা আশা করি চালক মালিকরা সচেতন হলে দেশে সড়ক দুর্ঘটনা ও যানজটের মত অবস্থা সহনীয় পর্যায়ে চলে আসবে। দেশের সার্বিক উন্নতির সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও জরুরি। ফলে আমরা আশা করবো মন্ত্রীর হুঁশিয়ারি থেকে পরিবহন চালক মালিকরা একটা বার্তা পাবেন। দেশের সব খাতের মত যোগযোগ খাতেও আমরা এগিয়ে যেতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাওয়াল মাসের ছয় রোজা: গুরুত্ব ও ফজিলত

পরবর্তী

সিনিয়রদের পাশাপাশি কয়েকজন তরুণের মাঝে পরিণত হওয়ার ছাপ দেখছি: হাবিবুল

পরবর্তী

সিনিয়রদের পাশাপাশি কয়েকজন তরুণের মাঝে পরিণত হওয়ার ছাপ দেখছি: হাবিবুল

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT