চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক পরিবহন আইনে সর্বোচ্চ শাস্তির বিধান থাকছে: অাইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন: সড়ক দুর্ঘটনায় যে শাস্তি হওয়া উচিত, তার সর্বোচ্চটাই থাকছে সড়ক পরিবহন আইনে। আইনটিতে দ্রুত গতিতে বিচারের ব্যবস্থা রাখা হয়েছে। কোন অপরাধী ফাঁক-ফোকর দিয়ে বের হতে পারবে না।

তিনি বলেন: কেউ বড় অপরাধ করে কম শাস্তি পাবে না। আবার ছোট অপরাধ করে বড় শাস্তি পাবে না। সড়ক পরিবহন আইনে ১২টি পয়েন্ট রাখা হয়েছে। ড্রাইভারের নানা ভুলের শাস্তি হিসেবে ব্যবহার হবে এই পয়েন্ট। প্রধানমন্ত্রী চান- আইনটি দ্রুত পাস হোক এবং অপরাধীরা শাস্তি পাক।

এর আগে বুধবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: সড়কের শৃঙ্খলা-পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দুর্ঘটনা এবং যানজট নিরসনের লক্ষ্যে সরকার নতুন আইন করতে যাচ্ছে।

ওবায়দুল কাদের আরও জানান: সড়ক পরিবহন আইনের ভেটিং সম্পর্কিত নথিটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রীকে ফোন করে আগামী সপ্তাহে যেন অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদে তোলা হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন৷

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে। এতে সমর্থন জানিয়ে ঢাকার আশপাশের এলাকার পাশাপাশি বাইরের কিছু এলাকাতেও শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

রোববার জাবালে নূর (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) পরিবহনের একটি বাসের আঘাতে নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম (১৫) ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম (১৬)। আহত হন আরও অন্তত ১০ জন।

Reneta

মিরপুর থেকে আব্দুল্লাহপুরগামী ওই বাসটি ফ্লাইওভার থেকে নামার পরই নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রী আনিসুল হককিশোর আন্দোলনলিড নিউজসড়ক পরিবহন আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT