চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও বাড়ির পাশ দিয়ে রাস্তা নিয়ে যাওয়ার জন্য বেশি সড়ক নির্মাণ করা যাবে না। এই ধরনের মানসিকতার বাইরে আসতে হবে। জমি সুরক্ষা করতে হবে। কারণ বেশি রাস্তা নির্মাণ করলে পানি চলাচলও বাধাগ্রস্ত হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, উনার (প্রধানমন্ত্রী) প্রথম মন্তব্য ছিল জামালপুরের সড়ক নিয়ে। সড়ক নির্মাণ ভালো। মেইনটেন্যান্স আরও ভালো। তবে একটা ভারসাম্য তৈরি করতে হবে। শুধু নির্মাণ করলে হবে না। আমাদের আর্থিক সক্ষমতা, টেকনিক্যাল সক্ষমতারও মাপজোক রাখতে হবে।

Banglabid

এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সড়ক নির্মাণের ক্ষেত্রে খুব সচেতন হতে হবে। সড়ক চিন্তা করে বানাতে হবে। যাতে এটা আমাদের যথাযথভাবে কাজে লাগে, মেইনটেন্যান্স করা যায়। অপ্রয়োজনীয় কাজ যেমন- আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা যাবে, এই ধরনের মানসিকতার বাইরে আমাদের আসতে হবে। জমি সুরক্ষা করতে হবে, বেশি সড়ক নির্মাণ করলে জলাভূমির দেশে পানি চলাচল বাধাগ্রস্ত হয়।

এছাড়া যাদের অল্প জমি রয়েছে এবং সেই জমিতে বাড়িঘর করে থাকছে, সেসব জমি অধিগ্রহণ থেকে যতটা সম্ভব বিরত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

আজকের একনেক সভায় ১ হাজার ২৬৬ কোটি ১৩ লাখ টাকা খরচে ৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

Reneta

এর মধ্যে ৪টি নতুন প্রকল্প এবং ১টি সংশোধিত প্রকল্প। প্রকল্পগুলোর সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘জামালপুর জেলার দিগপাইত-সরিষাবাড়ি-তারাকান্দি সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প। এতে ব্যয় হবে ২৭৬ কোটি ৫৬ লাখ টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সীমান্ত এলাকায় বিজিবির ৭৩টি কম্পোজিট/আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নির্মাণ’ প্রকল্প। এতে খরচ হবে ২৩৩ কোটি ৫২ লাখ টাকা। ৭৩ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘আটটি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তিনিবাস স্থাপন’ প্রকল্প। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন (প্রথম সংশোধন)’ প্রকল্প। এতে খরচ হবে ৩৩৫ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২৪৬ কোটি ২৮ লাখ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসড়ক নির্মাণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে তিনশ নির্বাচনী আসনে তিনশ সিনেপ্লেক্স চাই

পরবর্তী

যে কারণে ‘সিমরান’ হয়ে গেলেন কোহলি

পরবর্তী

যে কারণে ‘সিমরান’ হয়ে গেলেন কোহলি

উদ্বেগ জানিয়ে জাকারবার্গের কাছে সেলেনার বার্তা

সর্বশেষ

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT