চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনা রোধে রাজপথে নামছেন ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
বাংলাদেশ, বিনোদন
A A

৩ আগস্ট শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মানববন্ধনে অংশ নিয়ে দেশকে সড়কের দুর্ঘটনা থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সবাইকে রাজপথে আসার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।

নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা দেশের সড়ককে নিরাপদ করার লক্ষ্যে দীর্ঘ ২৫ বছর ধরে মাঠেই নেমে আছি এবং মাঠে থাকবো যতোদিন না নিরাপদ সড়ক বাস্তবায়ন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অফিসিয়ালি আপনারা অনেকে ইতোমধ্যে আহ্বান জানিয়েছেন, আমরা যেন সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে কিছু একটা করি। আপনাদের সবার প্রতি সম্মান জানিয়ে নিসচা আগামী ৩ আগস্ট মানববন্ধন করবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমাদের দেশের মেরুদণ্ড। আজ সড়ক দুর্ঘটনায় দেশের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে যা সত্যিই দুঃখজনক। আমরা চাই আগামী শুক্রবার রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও সবস্তরের জনগণ আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সবার প্রতি নিসচার আহ্বান থাকলো, সবাই মিলে সচেতন হই যেন আর কোনো তাজা প্রাণ সড়কের অপঘাতে নিভে না যায়।

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়-এই স্লোগানে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। আমরা আশা রাখি দলমত নির্বিশেষে আপনারা সবাই আমাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করবেন- যোগ করেন বর্ষীয়ান এই অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনজাতীয় প্রেসক্লাবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT