চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:২৫ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

পরিবার ও প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন মানুষজন। এতে রাজধানীর পথে আবারও যেন ফিরতে শুরু করেছে প্রাণ। রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে বাড়ছে ঈদ শেষে ঢাকামুখী কর্মজীবী মানুষদের চাপ। ছুটি শেষে নগরের কর্মব্যস্ত জীবনে যোগ দিতে আবারও রাজধানীতে ফিরছেন তারা।

ঢাকামুখী অনেকেই বলেছেন, ঈদের আগে ঢাকা ছেড়ে বাড়ি যাওয়ার পথে যে পরিমাণ ভোগান্তির মুখে তাদের পড়তে হয়েছিল, ঈদ শেষে ফেরার পথে ততটা কষ্ট সইতে হয়নি। আমরা আশা করি, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই আবারও কর্মস্থলে ফিরতে পারবেন মানুষজন।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা গেছে, অতিরিক্ত যাত্রীর কারণে শনিবার সকালে অনেকগুলো ট্রেনই নির্ধারিত সময়ের পরে এসে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। আর সদরঘাট লঞ্চ টার্মিনালেও বেড়েছে রাজধানীমুখী মানুষের ভিড়। অন্যদিকে বাস ও লঞ্চ টার্মিনালের চেয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদে সাধারণ মানুষের বাড়ি ফেরার সময় তেমন বড় ধরনের দুর্ঘটনার শিকার না হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ। তবে দুঃখজনক হলেও ফিরতি যাত্রার শুরুর দিকেই কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত এবং অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন। এছাড়া শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গত ৪ দিনে অর্ধশতাধিক মানুষ সড়কে প্রাণ হারিয়েছেন। এমনটা কোনোভাবেই কাম্য নয়।

অবশ্য ঘটনার ভয়াবহতা উপলব্ধি করে ইতোমধ্যে ঈদুল আজহার আগে ও পরে নরসিংদী, নাটোর, ফেনীসহ দেশের বিভিন্নস্থানে সংগঠিত সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে দশ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ। আমরা আশা করি, সড়ক দুর্ঘটনার কারণ তদন্তের এ উদ্যোগ দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

আমরা বারবার বলে আসছি, দুর্ঘটনা রোধে সবার সচেতনতা বিশেষ করে চালকদের অবশ্যই সতর্ক হতে হবে। এ বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তেমন কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে বলে আমরা মনে করি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাঈদুল আজহাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে ১০ সদস্যের কমিটি গঠন

পরবর্তী

অবশেষে হারের বৃত্ত ভাঙল আর্সেনাল

পরবর্তী

অবশেষে হারের বৃত্ত ভাঙল আর্সেনাল

চার্চে যৌন নিপীড়ন: জড়িতরা সনাক্ত না হওয়ায় পোপের ক্ষোভ

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT