পটুয়াখালী-বরিশাল সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও জিপের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী দুই শিশুসহ মা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ইজিবাইকের আরও ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলো মা আমেনা বেগম (৪৫) ও তার দুই সন্তান মামুন (১৪) এবং মরিয়ম (৪ মাস)। আমেনা বেগমের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলা বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামে।
আহত ব্যক্তিরা হলেন হাসিনা বেগম (৫০), লিপি (৫), রাইয়ান (৯), আয়েশা (২০), হাবিব মৃধা (৩৫) ও সাফিয়া বেগম (৫৫)। তাঁদের পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।







