সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে এ দুর্ঘটনার ঘটনা।
দুর্ঘটনার পরপরই তাকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শহীদুল ইসলাম তুষার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৩৮ তম ব্যাচের ছাত্র ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামে।
দুর্ঘটনার সময় সঙ্গে থাকা জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত জানান, সাবেক এক ছাত্রদল নেতার কবর জিয়ারত শেষে জাবি শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী বিআরটিসির আর্কুলেটেড বাসযোগে আশুলিয়া থেকে সাভার ফিরছিলেন।
এসময় তুষার বাসটির পেছনের গেটে দাঁড়িয়ে ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের কাছাকাছি পৌঁছালে বাসটির পেছনের অংশ একটি ময়লা বোঝাই পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির পেছনের গেটে দাঁড়িয়ে থাকা তুষার রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে যান। পরে আহত অবস্থায় তুষারকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







