চ্যানেল আইয়ের রংপুর বিভাগের প্রতিনিধি মেরিনা লাভলী সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।
বর্তমানে তিনি রংপুর কছির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বেলা সাড়ে ১২টার দিকে রিক্সায় থাকাকালীন অবস্থায় পেছন থেকে দ্রুত বেগে মোটরসাইকেল এসে রিক্সায় সজোড়ে ধাক্কা দেয়।
রিক্সা থেকে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি।






