সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণজাগরণ মঞ্চের সিলেট সংগঠক ও অনলাইন অ্যাক্টিভিস্ট একুশ তপাদার।
শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সিলেট শহরের পীরেরবাগ এলাকায় দুর্ঘটনার শিকার হন সিলেট টুডে টুয়েন্টি ফোর ডটকমের সাংবাদিক একুশ।
সিলেটের বন্দরবাজার এলাকা থেকে বটেশ্বর যাওয়ার পথে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় একুশসহ আরো পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপর একুশকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঢাকায়।







