চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে অবরোধ, হেলিকপ্টারে চড়ে শুটিং স্পটে পূর্ণিমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

বৃহস্পতিবার থেকে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করে নিলেও বুধবার সারাদেশ ছিলো প্রায় অচল। সড়ক ছিলো অবরোধ। তাই ঢাকা থেকে সড়কপথে কোথাও যাওয়া ছিল মুশকিল। সেজন্য উপায় না পেয়ে হেলিকপ্টারে চড়ে নোয়াখালিতে শুটিং স্পটে হাজির হলেন চিত্রনায়িকা পূর্ণিমা!

নোয়াখালীর পশুরহাটে চলমান ‘গাঙচিল’ ছবির শুটিংয়ে তিনি আকাশপথে রওনা হয়ে শুটিং স্পটে পৌঁছান। আর এসব ব্যবস্থা করেন ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। চ্যানেল আই অনলাইনকে তিনি এমনটাই জানান।

শুটিং লোকেশন থেকে ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘সড়কপথ অবরোধের কারণে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকা থেকে নায়িকাকে আনার ব্যবস্থা করা হয়েছে। কারণ, পুরো দিনই নায়িকার অংশের শুটিং। সকাল থেকে আমরা তার অপেক্ষায় বসে ছিলাম।

‘এক কাপ চা’ ছবির পরিচালক নেয়ামুল জানান, গত ১৭ তারিখ শুরু করেছি ‘গাঙচিল’-এর শুটিং, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। আগে থেকেই শুটিং করছেন ফেরদৌস, তারিক আনাম খান। যোগ দিয়েছেন পূর্ণিমা, আনিসুর রহমান মিলন। আগামী ২৫ তারিখ এখানে শুটিংয়ে অংশ নেবেন কলকাতার ঋতুপর্ণা। শুটিংয়ের এবারের পর্বে সিকোয়েন্সগুলো শেষ করছি।

এবারের পর্বের শুটিংয়ে কিছুটা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন নেয়ামুল। তিনি বলেন, ১৯ নভেম্বর রাতে চারটি পিকআপ ও চারটি মাইক্রো ছিল শুটিং স্পটে। সেখান থেকে পিকআপের ব্যাটারি চুরি হয়ে যায়। এতে করে কিছুটা ঝামেলায় পড়ি। তাৎক্ষণিক স্থানীয় প্রেস ক্লাব ও প্রশাসনে জানাই। চেষ্টা করছি সবকিছু কাটিয়ে আসল কাজটা ঠিকভাবে করতে।

Reneta

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস অবলম্বনে একই নামে ছবটি নির্মিত হচ্ছে। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল উপন্যাস ‘গাঙচিল’। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ইউনিয়নের গাঙচিল চরের নাম থেকেই উপন্যাসের নাম ‘গাঙচিল’ রাখা হয়েছে।

উপন্যাসটি নিয়ে ওবায়দুল কাদের আগেই জানিয়েছেন, এটি কোন কাল্পনিক গল্প নয়। নোয়াখালীর একটি চর ‘গাঙচিল’ কে উপজীব্য করে পুরো উপন্যাসটি লেখা হয়েছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’ উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসের উঠে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরগাঙচিলচিত্রনায়ক ফেরদৌসনঈম ইমতিয়াজ নেয়ামুলনোয়াখালীপূর্ণিমালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এলিট ফোর্স গঠনে নতুন আইন ও র‍্যাবের নাম পরিবর্তনে সরকারের উদ্যোগ

মে ১৮, ২০২৬

করোনার সময়ের পিপিই সুরক্ষা দিচ্ছে বৃষ্টি থেকেও

মে ১৮, ২০২৬

অ্যাটকোর ‘অনাপত্তিপত্র’ বিষয়ে নির্দেশনা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

মে ১৮, ২০২৬

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT